সিলেট সিটি নির্বাচন

সিলেটে ১১ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সিলেট প্রতিনিধি
২৫ মে ২০২৩, ২২:২৯আপডেট : ২৫ মে ২০২৩, ২২:২৯

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে ৩৭৬ প্রার্থীর মধ্যে ১১ জনের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়। একইদিন সকালে মেয়র পদে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা ফয়সল কাদের মনোনয়নপত্র বৈধ ও বাতিলের ঘোষণা দেন।

সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের মিডিয়া সেলের কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন বলেন, ‘সিলেটে সাধারণ কাউন্সিলর পদে ২৮৭ জন মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে যাচাই-বাছাইকালে ছয় জনের মনোনয়নর বাতিল হয়। এ ছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮৯ জনের মধ্যে পাঁচ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সবমিলে ১১ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

এর আগে সকালে সিসিকের মেয়র পদে জমা দেওয়া ১১ জনের মধ্যে পাঁচ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। বাতিল হওয়া পাঁচ জনই স্বতন্ত্র প্রার্থী। তারা হলেন সামছুন নুর তালুকদার, মোহাম্মদ আব্দুল মান্নান খান, মাওলানা জাহিদ উদ্দিন, মো. শাহজাহান মিয়া এবং মোশতাক আহমেদ রউফ মোস্তফা।

আর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, জাপার নজরুল ইসলাম বাবুল, ইসলামী আন্দোলনের হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, জাকের পার্টির মো. জহিরুল আলম এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবদুল হানিফ কুটু ও মো. ছালাহ উদ্দিন রিমনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা আগামী তিন দিনের মধ্যে আপিল করতে পারবেন।

/এএম/
সম্পর্কিত
লন্ডনে ফিরেছেন সিলেটের সদ্য সাবেক মেয়র আনোয়ারুজ্জামান
সিলেট সিটি মেয়র ও কাউন্সিলরদের পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম
সিলেটকে বাসযোগ্য করে গড়ে তুলবো: নবনির্বাচিত মেয়র
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম