সিলেট সিটি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ১২ কাউন্সিলর প্রার্থী

সিলেট প্রতিনিধি
০১ জুন ২০২৩, ২১:১৭আপডেট : ০১ জুন ২০২৩, ২১:১৭

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে ১২ কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন বৃহস্পতিবার (০১ জুন) নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তারা। ফলে ৪২টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৭৩ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। ১৪টি সংরক্ষিত নারী ওয়ার্ডে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করায় ৮৭ জন নির্বাচনে লড়বেন।

এদিন, মেয়র পদে কোনও প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ফলে আগামী ২১ জুনের নির্বাচনে সাত মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মনোনয়নপত্র প্রত্যাহার করা ব্যক্তিরা হলেন—৪১ নম্বর ওয়ার্ডে শাহীন আহমেদ ও আল আমিন, ৩৩ নম্বর ওয়ার্ডে আব্দুস সবুর চৌধুরী, ১৩ নম্বর ওয়ার্ডে সুমন আহমদ, ৭ নম্বর ওয়ার্ডে আলম হোসেন আলম, ১৪ নম্বর ওয়ার্ডে তপু গনি, ১৮ নম্বর ওয়ার্ডে মো. সাজুয়ান আহমদ, ২৩ নম্বর ওয়ার্ডে তারেক আহমদ, ২৯ নম্বর ওয়ার্ডে মো. আতাউর রহমান, ৩৪ নম্বর ওয়ার্ডে এনামুল কবির চৌধুরী, ৩৬ নম্বর ওয়ার্ডে এস এম আলী হোসেন ও ৪২ নম্বর ওয়ার্ডে বদরুল ইসলাম।

সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের বলেন, ‘শেষদিন ১২ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তবে কোনও মেয়র প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। মনোনয়নপত্র প্রত্যাহারকারীরা সাধারণ ওয়ার্ডের। তাদের প্রত্যাহারের কারণে সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৬০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত ২৫ মে যাচাই-বাছাই শেষে পাঁচ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। এর মধ্যে তিন জন আপিল করে একজন প্রার্থিতা ফিরে পেয়েছেন। এ নিয়ে নির্বাচনে লড়ছেন সাত জন। 

মেয়র পদের প্রার্থীরা হলেন—আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল, ইসলামী আন্দোলনের হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, জাকের পার্টির মো. জহিরুল আলম, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবদুল হানিফ, স্বতন্ত্র প্রার্থী মো. ছালাহ উদ্দিন রিমন এবং স্বতন্ত্র প্রার্থী মো. শাহজাহান মিয়া। আগামীকাল শুক্রবার (২ জুন) প্রতীক বরাদ্দের মাধ্যমে শুরু হবে প্রার্থীদের আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা।

সিলেট সিটি করপোরেশন প্রতিষ্ঠিত হয় ২০০২ সালে। ৭৯ দশমিক ৫০ বর্গকিলোমিটারের এই নগরীতে ভোটার চার লাখ ৮৬ হাজার ৬০৫ জন। এর মধ্যে পুরুষ দুই লাখ ৫৩ হাজার ৭৬৩ ও নারী দুই লাখ ৩২ হাজার ৮৪২ জন।

/এএম/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী