সিসিকের নির্মাণাধীন ভবন থেকে পাইপ পড়ে প্রাণ গেলো সেনাসদস্যের

সিলেট প্রতিনিধি
০৩ জুন ২০২৩, ১৮:৩২আপডেট : ০৩ জুন ২০২৩, ২০:০৮

সিলেট সিটি করপোরেশনের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে স্টিলের পাইপ পড়ে দেলোয়ার হোসেন (৩৮) নামের এক সেনাসদস্য নিহত হয়েছেন। তিনি সিলেট সেনানিবাসের ল্যান্স করপোরাল হিসেবে কর্মরত। 

শনিবার (৩ জুন) বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন মেহেরপুরের গাংনী থানার জগিরগোফার রায়পুর গ্রামের বাসিন্দা। কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, দুর্ঘটনার সময় দেলোয়ার নগর ভবনের পার্শ্ববর্তী সিটি সুপার মার্কেটে ছিলেন। হঠাৎ একটি পাইপ ওপর থেকে তার মাথায় পড়লে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় পুলিশ ৯ জনকে আটক করেছে।

পুলিশ জানায়, নির্মাণাধীন ভবনের ১২তলার ছাদ থেকে হঠাৎ একটি স্টিলের পাইপ সিটি মার্কেটের ভেতরে থাকা ওই সেনাসদস্যের মাথায় পড়ে। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক ও মর্মান্তিক। নগর ভবনের ১১ ও ১২তলার নির্মাণকাজ চলছে। নির্মাণকাজ চলাকালেই এ দুর্ঘটনা ঘটেছে। অনাকাঙ্ক্ষিত ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের