সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহতদের ১২ জন সুনামগঞ্জের

সিলেট প্রতিনিধি
০৭ জুন ২০২৩, ১৩:২৮আপডেট : ০৭ জুন ২০২৩, ১৩:২৮

সিলেটের দক্ষিণ সুরমায় বালুবাহী ট্রাক ও শ্রমিক বহনকারী পিকআপের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জন দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১২ শ্রমিকই সুনামগঞ্জের বাসিন্দা। এছাড়া রয়েছেন হবিগঞ্জের এক নারী ও নেত্রকোনার একজন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।

বুধবার (৭ জুন) ভোর সাড়ে ৫টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকার কুতুবপুর নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। 

নিহতরা হলেন- সুনামগঞ্জের দিরাই উপজেলার গছিয়া গ্রামের মো. সিজিল মিয়া (৫৫), পাতাইয়া কাইমা গ্রামের মৃত ছলিম উদ্দিনের ছেলে একলিম মিয়া (৫৫), আলীনগর গ্রামের মৃত শিশু মিয়ার ছেলে হারিছ মিয়া (৬৫), ভাটিপাড়া গ্রামের সিরাজ মিয়ার ছেলে সৌরভ মিয়া (২৭), ভাটিপাড়া গ্রামের মৃত মফিজ মিয়ার ছেলে সায়েদ নূর (৫০), একই গ্রামের শাহজাহান মিয়ার ছিলে বাদশা (২২), ভাটিপাড়া গ্রামের মৃত সজিব আলীর ছেলে রশিদ মিয়া (৫০), একই গ্রামের শমসের নূরের ছেলে মেহের (২৫) ও মধুপুর গ্রামের সোনা মিয়ার ছেলে দুদু মিয়া (৪০)।

এছাড়া সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বাবনগাঁও গ্রামের শাহীন মিয়া (৪০), একই উপজেলার তলের পতন গ্রামের মৃত আমান উল্যাহ ছেলে আওলাদ হোসেন (৫০), মুরাদপুর গ্রামের মৃত হারুন মিয়ার ছেলে দুলাল মিয়া (২৬), হবিগঞ্জের চুনারুঘাটের হলদিপাড়া গ্রামের আব্দুর রহিমের স্ত্রী আমিনা বেগম (৪৫) এবং নেত্রকোনার বারহাট্টা থানাধীন দশদার গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে আওলাদ মিয়া (৪০) মারা গেছেন।

সিলেটের জেলা প্রশাসক মজিবর রহমান জানান, সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারকে ২০ হাজার এবং আহত ব্যক্তিদের ১০ হাজার করে টাকা দেওয়া হয়েছে।

সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার সুদিপ দাস জানান, সড়ক দুর্ঘটনায় নারী-পুরুষসহ ১৪ জন নিহত হয়েছেন। তাদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

/আরআর/
সম্পর্কিত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের