এমসি কলেজ ছাত্রাবাসে ছাত্রকে বহিরাগতদের মারধরের অভিযোগ

সিলেট প্রতিনিধি
২৩ জুন ২০২৩, ১৬:৩৪আপডেট : ২৩ জুন ২০২৩, ১৬:৪৪

সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজের ছাত্রাবাসে বহিরাগতদের মারধরে একিউএম শামসুল হুদা ইমরান (৩০) নামের এক ছাত্র আহত হয়েছেন। শুক্রবার (২৩ জুন) সকালের দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এমসি কলেজ হোস্টেলের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আহত ইমরানকে সিলেটের এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ইতিহাস বিভাগের মাস্টার্সের ছাত্র।

আহত ইমরান বলেন, ‘বহিরাগতদের দখলে এমসি কলেজ হোস্টেল। তারা পঞ্চম ব্লকের ৫০৫, ৫০৩ রুম দখল করে আছে। বৃহস্পতিবার (২২ জুন) রাত সাড়ে ১১টার দিকে অনার্স শেষ বর্ষের  ছাত্র রাফসান সাইকেলে করে ছাত্রাবাসে আসছিল। এ সময় সরাফ ও শাকিল নামের কয়েকজন সাইকেল আটকিয়ে তার সঙ্গে কথা কাটাকাটি করছিল। আমি রুম থেকে গিয়ে জানতে চাইলে তারা আমাকে গালাগালি শুরু করে। এ সময় মাহিন তালুকদার নামের একজন বহিরাগত এসে চুপ থাকতে বলে। তখন তারা রাফসানকে মারধর শুরু করে। আমি প্রতিবাদ করায় সরাফ, শাকিল, মাহিনসহ আরও কয়েকজন মিলে আমাকে মারধর করে।’

সিলেট এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল আনাম মো. রিয়াজ বলেন, ‘ছাত্রাবাসে ঝামেলা হয়েছে বলে শুনেছি। 

মাহিনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এমসি কলেজে মাহিন রাজনীতি করেন এতটুকুই। বিষয়টি খতিয়ে দেখা হবে।’

সিলেট মহানগর পুলিশের শাহ পরাণ থানার ওসি আবুল খায়রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।

/আরআর/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের