হবিগঞ্জে পুলিশ-বিএনপির সংঘর্ষের ঘটনায় দুই মামলা: জি কে গউছসহ আসামি ১৩৮৭

হবিগঞ্জ প্রতিনিধি
২১ আগস্ট ২০২৩, ২০:১০আপডেট : ২১ আগস্ট ২০২৩, ২০:১০

হবিগঞ্জ সদরে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দুটি মামলা করেছে পুলিশ। দুই মামলায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জি কে গউছকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া ১৮৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১২০০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে দুই মামলায়।

সোমবার (২১ আগস্ট) দুপুরে সদর মডেল থানার এসআই খোরশেদ আলম পুলিশের ওপর হামলার অভিযোগে এবং এসআই ওয়াহেদ গাজী বিস্ফোরক আইনে মামলা দুটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ বদিউজ্জামান।

তিনি বলেন, ‘পুলিশের ওপর হামলার ঘটনায় জি কে গউছকে প্রধান আসামি করে এবং ৯০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৬০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ছাড়া বিস্ফোরক আইনে জি কে গউছকে প্রধান আসামি করে এবং ৯৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৬০০ নেতাকর্মীর বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। দুই মামলায় এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।’

মামলার এজাহার থেকে জানা গেছে, গত শনিবার বিকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের শায়েস্তানগর এলাকায় পদযাত্রা থেকে পুলিশের ওপর অতর্কিত হামলা চালান বিএনপির নেতাকর্মীরা। এতে সদর মডেল থানার ওসি অজয় চন্দ্র দেবসহ অন্তত ১০ পুলিশ সদস্য আহত হন। আহত অজয় চন্দ্রকে রবিবার উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্যরা জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

আরও পড়ুন: হবিগঞ্জে বিএনপি-আ.লীগের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

এদিকে, সংঘর্ষের ঘটনায় আহত হবিগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আউয়াল আশঙ্কাজনক অবস্থায় একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন। এ ছাড়া পুলিশের ছোড়া রাবার বুলেটে আহত বেশ কয়েকজন নেতাকর্মী চিকিৎসা নিচ্ছেন।

পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম ফরিদ বলেন, ‘পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আউয়াল আশঙ্কাজনক অবস্থায় একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে রয়েছেন। রবিবার তাকে দেখতে হবিগঞ্জ থেকে বিএনপির একটি দল গেছে। তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। এ ছাড়া পুলিশের ছোড়া রাবার বুলেটে শতাধিক নেতাকর্মী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’ 

অপরদিকে, রবিবার বিকালে বিএনপির সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে জেলা আওয়ামী লীগের প্রতিবাদ ও শান্তি সমাবেশ থেকে সংঘটিত সংঘর্ষের ঘটনায় এখনও মামলা হয়নি। বিএনপি-আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় চলা এই সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন।

/এএম/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে