‘জাতীয় নির্বাচনে দেশের আয় বাড়ে, মানুষ আনন্দে চা-শিঙাড়া খেতে পারেন’

সুনামগঞ্জ প্রতিনিধি
৩০ আগস্ট ২০২৩, ১৩:৩৪আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ১৩:৩৪

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘জাতীয় নির্বাচনে দেশের আয় বাড়ে। বেচাকেনাও বাড়ে। মানুষ মনের আনন্দে চা শিঙাড়া খেতে পারেন। প্রার্থীরা টাকা খরচ করেন। এটি ভালো দিক। যদি আন্দোলনের নামে চোরাগলি পথে দেশে নাশকতা, অগ্নিকাণ্ড, রেল লাইনে আগুন, সরকারি অফিস আদালতে হামলা ও সড়ক পথে আক্রমণ করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয় দেশের মানুষের ক্ষতি হবে এবং দেশে অর্থনৈতিক প্রভাব পড়বে।’

নিত্যপণ্যের বাজার সম্পর্কে মন্ত্রী বলেন, ‘দেশে নিত্যপণ্যের দাম কিছুটা কমেছে। গত দুই থেকে তিন মাসে চালের দাম কমেছে, তেলের দাম স্থিতিশীল। পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় সরকার তাৎক্ষণিক পেঁয়াজ আমদানি করছে। সুতারাং পেঁয়াজের দাম আর বাড়বে না। সার্বিকভাবে গত ছয় মাসের চেয়ে বর্তমানে দেশের বাজারগুলোতে নিত্যপণ্যের দাম কিছু কমেছে। তবে হ্যাঁ আরও কমানোর জন্য সরকার প্রতিনিয়ত কাজ করছে।’

বুধবার (৩০ আগস্ট) সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার মহাসিং নদীতে এক লাখ ৭০ হাজার টাকা ব্যয়ে ৪২৫ কেজি রুই মাছ ছাড়ার অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন। 

এ সময় উপস্থিত ছিলেন- জেলা মৎস্য কর্মকর্তা, মোহাম্মদ শামসুল করিম, শান্তিগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
অর্থনীতির গণতান্ত্রিকীকরণে সরকার কাজ করছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী
পরিকল্পনা মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী
যে কারণে মেগা প্রকল্প হাতে নিচ্ছে না সরকার, জানালেন পরিকল্পনা উপদেষ্টা
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের