চুনারুঘাটে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো ২ জনের

হবিগঞ্জ প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৮আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৮

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় চার জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়কের চাঁনভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত দুই জনের মধ্যে একজন চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের আব্দুস সত্তারের ছেলে রুমেল মিয়া (৫৫) ও অপর নারীর পরিচয় জানা যায়নি। 

পুলিশ ও স্থানীয়রা জানান, রাত সাড়ে ৯টার দিকে শায়েস্তাগঞ্জ থেকে অটোরিকশাযোগে চুনারুঘাট যাচ্ছিলেন পাঁচ যাত্রী। পথিমধ্যে চাঁনভাঙ্গা এলাকায় পৌঁছা মাত্রই বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে রুমেল ও এক নারী নিহত হন। এ ঘটনায় সিএনজি চালকসহ চার জন গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক বলেন, সিএনজি অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় চার জনকে সিলেট পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি