অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার দুই যাত্রী নিহত

ময়মনসিংহ প্রতিনিধি 
২০ জুন ২০২৫, ২২:১৫ আপডেট : ২০ জুন ২০২৫, ২২:১৫

ময়মনসিংহের তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

শুক্রবার (২০ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রামচন্দ্রপুর এলাকার হিমালয় ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মাহমুদুল হাসান জানান, ময়মনসিংহগামী একটি সিএনজিচালিত অটোরিকশা ও হালুয়াঘাটগামী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুই জন মারা যান এবং গুরুতর আহত হন চার জন। আহতদের তাৎক্ষণিক উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

খবর পেয়ে তারাকান্দা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। থানার ওসি মোহাম্মদ টিপু সুলতান জানান, তাদের লাশ থানা হেফাজতে রাখা হয়েছে। নাম ঠিকানা এখনও পাওয়া যায়নি। নিহত সবাই অটোরিকশার যাত্রী। এ বিষয়ে  আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ওভারটেক করতে গিয়ে ইজিবাইককে বাসের ধাক্কা, প্রাণ গেলো মা-মেয়ের
অল্পের জন্য রক্ষা পেলেন তানজিন তিশা
সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন বউ-শাশুড়ি, প্রাণ গেলো বাসচাপায়
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার