ফিলিং স্টেশনে বিস্ফোরণে দগ্ধ ম্যানেজারের মৃত্যু

সিলেট প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫১আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫১

সিলেট নগরীর পূর্ব মিরাবাজারে ‘বিরতি ফিলিং স্টেশনে’ বিস্ফোরণে দগ্ধ হওয়া একজন মারা গেছেন। সোমবার (১১ সেপ্টেম্বর) রাতে ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তার নাম রুমেল আহমদ সিদ্দিক। তিনি সিলেট বিমানবন্দর থানার কোরবানটিলা এলাকার বাসিন্দা এবং ওই ফিলিং স্টেশনের ম্যানেজার (ব্যবস্থাপক) ছিলেন।

রুমেল সিদ্দিকের মারা যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন ফিলিং স্টেশনের মালিক আফতাব আহমদ লিটন। তিনি বলেন, দগ্ধ চার জন আশঙ্কাজনক অবস্থায় ছিলেন। আমাদের ম্যানেজার রুমেল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনার দিন সন্ধ্যার পর কার্যক্রম শেষ করে সবাই পাম্প বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় কমপ্রেসার কক্ষের একটি বাল্ব চেক করার সময় বিস্ফোরণ ঘটে।

জানা গেছে, গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে বিরতি ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৯ জন দগ্ধ হন। এর মধ্যে সাত জন ফিলিং স্টেশনের কাজ করেন ও দুজন পথচারী। তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরদিন ৬ সেপ্টেম্বর দগ্ধ ৯ জনকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। তাদের শরীরের ৪০ ভাগ পর্যন্ত পুড়ে গেছে বলে জানা গেছে।

দগ্ধরা হলেন- শাহপরান এলাকার বাসিন্দা ও পাম্প কর্মচারী মিনহাজ আহমদ, ইমন ও মুহিন সুনামগঞ্জের শাল্লা উপজেলার কাদিরগাওয়ের বাদল দাস, সদর উপজেলার জাঙ্গাইল এলাকার তারেক আহমদ, একই এলাকার রুমান, তাহিরপুরের শ্রীপুরের রিপন মিয়া এবং একই গ্রামের লুৎফুর রহমান।

/এফআর/
সম্পর্কিত
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী