লাউয়াছড়া বনে সিলেটগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল

মৌলভীবাজার প্রতিনিধি
০১ নভেম্বর ২০২৩, ১০:২০আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ১০:২৬

মঙ্গলবার (৩১ অক্টোবর) রাত আড়াইটার দিকে ঢাকা-সিলেট রেলরুটের সিলেটগামী আন্তঃনগর উপবন ট্রেনের ইঞ্জিন মৌলভীবাজারের লাউয়াছড়া বনের ভেতর বিকল হয়। এতে ওই ট্রেনের যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের প্রধান মাস্টার সাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা ৭৩৯ আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেন শত শত যাত্রী নিয়ে সিলেট অভিমুখে যাত্রা করে। ট্রেনটি রাত আড়াইটায় লাউয়াছড়া বনের ভেতরে ঢোকার পর ইঞ্জিন ফেল করে। পরে ট্রেনটি যাত্রী নিয়ে কোনোরকম পুনরায় শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে পৌঁছায়।

বুধবার (১ নভেম্বর) সকাল ৮টায় শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ট্রেনটির ইঞ্জিন পুরাতন থাকায় যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং পাহাড়ের উঁচুতে উঠতে না পারায় ইঞ্জিন ফেল করে। পরে ট্রেনটি কোনোরকম পেছনের দিকে শ্রীমঙ্গল স্টেশনে আসে। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর উদয়ন ট্রেনে রাত চারটায় ওই যাত্রীদের তুলে দেওয়া হয়।’

/কেএইচটি/
সম্পর্কিত
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
টঙ্গী স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের