নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, ছাত্রলীগ নেতা নিহত

মৌলভীবাজার প্রতিনিধি
০২ নভেম্বর ২০২৩, ১১:০৮আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ১১:০৮

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার নোয়াগাঁও এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক তারেক মাহবুব চৌধুরী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিন জন।

বুধবার (১ নভেম্বর) রাত ১১টার দিকে মৌলভীবাজার-ঢাকা আঞ্চলিক মহাসড়কের শ্রীমঙ্গল নোয়াগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ সময় গুরুতর আহত হয়েছেন শ্রীমঙ্গল পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম শান্ত, শাকিল মিয়া, জাহেদ আহমদ।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন সরদার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত ১১টার দিকে শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজার অভিমুখে নীল রঙের প্রাইভেটকার (ঢাকা মেট্র্রো-গ-১১-২৬৭০) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে গাড়ির চালক ও আরোহীসহ পাঁচ জন গুরুতর আহত হন।

শ্রীমঙ্গল থানা পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাড়ির দরজা কেটে আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠান। সেখানে ভর্তির পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তারেক মাহবুব চৌধুরীকে মৃত ঘোষণা করেন।

আহতদের শঙ্কটাপন্ন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চলছে। আহত ও নিহত সবাই শ্রীমঙ্গল উপজেলার বাসিন্দা।

/কেএইচটি/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান