বুথ থেকে টাকা চুরি, তিন জনকে গ্রেফতারের পর ১৮ লাখ টাকা উদ্ধার

সিলেট প্রতিনিধি
০৫ নভেম্বর ২০২৩, ১৪:২৭আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ১৪:২৭

সিলেট নগরীর সুবিদবাজার এলাকায় ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে ২৬ লাখ ৩২ হাজার টাকা চুরির ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৪ নভেম্বর) ঢাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৮ লাখ ছয় হাজার টাকা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 

গ্রেফতাররা হলেন- সিলেটের জকিগঞ্জ উপজেলার হাতিডহর গ্রামের হোসাইন আহমদের ছেলে আলবাব হোসেন লিমন (২২), মোগলাবাজার থানার নৈখাই পূর্বপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে আমিনুল হক (২৪) ও একই থানার নৈখাই মাঝপাড়া গ্রামের সিদ্দেক আলীর ছেলে নুরুল ইসলাম মুন্না (২৫)।

রবিবার (৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ। তিনি জানান, বুথ থেকে টাকা চুরির ঘটনায় আমিনুলকে ঢাকার মতিঝিল থানাধীন সাজেদা টাওয়ারের সিকিউরেক্স কোম্পানির অফিস এবং নুরুলকে ভৈরব থানাধীন উজানভাটি হোটেলের সামনে থেকে গ্রেফতার করে পুলিশ।

এর আগে চুরির ঘটনায় লিমনকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাকি দুই জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার তিন জনের মধ্যে লিমন ও আমিনুল সিকিউরেক্স নামের প্রতিষ্ঠানটির কর্মকর্তা।

পুলিশের এই কর্মকর্তা জানান, গ্রেফতার আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে গ্রেফতার হওয়া লিমনের বসতঘর থেকে ১০ লাখ, নুরুলের দক্ষিণ সুরমা কদমতলী বাসা থেকে পাঁচ লাখ ৩৫ হাজার ও আমিনুলের বসতঘর থেকে ২১ হাজার টাকাসহ ১৮ লাখ ছয় হাজার টাকা উদ্ধার করা হয়। বাকি টাকার মধ্যে আসামিরা বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে জমা রেখেছেন এবং এক লাখ ৪৮ হাজার টাকা তারা খরচ করেছেন।

জানা গেছে, গত ২৮ অক্টোবর রাতে সিলেট মহানগরের সুবিদবাজার এলাকার ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে ২৬ লাখ ৩২ হাজার টাকা চুরির ঘটনা ঘটে। পরে ৩০ অক্টোবর বুথে গিয়ে হিসেবে ২৬ লাখ ৩২ হাজার টাকার হিসাবে গড়মিল পায় ব্যাংক কর্তৃপক্ষ। এ ঘটনায় বুথে টাকা সরবরাহকারী প্রতিষ্ঠান সিকিউরেক্স প্রাইভেট লিমিটেডের দুই কর্মকর্তার নাম উল্লেখ করে থানায় মামলা করেন ব্যাংকটির সিলেটের এটিএম বুথের ইনচার্জ সন্দীপন দাস।

/এফআর/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম