‘আমরাও বিভিন্ন সময় আন্দোলন করেছি, কখনও পুলিশ হত্যা করিনি’

হবিগঞ্জ প্রতিনিধি
১১ নভেম্বর ২০২৩, ১৪:০৫আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ১৪:০৫

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে আমরাও বিভিন্ন সময় আন্দোলন করেছি। কিন্তু কখনও পুলিশ হত্যা করিনি। বিএনপি-জামায়াত কী নির্মমভাবে পুলিশকে পিটিয়ে হত্যা করেছে, সেটি দেশবাসী দেখেছে। রাষ্ট্রের দায়িত্ব পালনকালে যারা পুলিশকে পিটিয়ে হত্যা করেছে, তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।’

শনিবার (১১ নভেম্বর) বেলা ১১টায় হবিগঞ্জের নবনির্মিত পানি শোধনাগার উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘সাংবিধানিক বাধ্যবাধকতা কারণে নির্বাচন যথা সময়েই হবে, নির্বাচনে অংশগ্রহণে সব রাজনৈতিক দলের স্বাধীনতা রয়েছে, নির্বাচন কমিশনও সবাইকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছে, কেউ যদি অংশগ্রহণ না করে ধ্বংসাত্মক কাজ করার চেষ্টা করে রাষ্ট্রের প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির, সংসদ সদস্য আব্দুল মজিদ খান, সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, এলজিইডির প্রধান প্রকৌশলী আলি আখতার হোসেন ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী।

এর আগে মন্ত্রী জেলা পরিষদের নবনির্মিত গেস্ট হাউজ উদ্বোধন করেন। পরে তিনি বানিয়াচং উপজেলা পরিষদ ভবন উদ্বোধন করেন।

/এফআর/
সম্পর্কিত
তাজুল ইসলামের বক্তব্য শুনবে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি
প্রসিকিউশনে ‘মামলা বাণিজ্য’: একে একে বেরিয়ে আসছে থলের বিড়াল 
অভিযোগগুলো সর্বতোভাবে মিথ্যা এবং ভিত্তিহীন: সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি