স্ত্রী ও দুই সন্তানকে হত্যার দায়ে এক যুবকের মৃত্যুদণ্ড

সিলেট প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২৩, ১৫:৩৫আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ১৫:৩৫

সিলেটে স্ত্রী, ছেলে ও মেয়েকে হত্যার দায়ে হিফজুর রহমান (৩৬) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে সিনিয়র দায়রা জজ মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিফুজর রহমান সিলেটের গোয়াইনঘাটের বিন্নাকান্দি গ্রামের আব্দুর রবের ছেলে। আলোচিত হত্যা মামলায় ৩১ জন সাক্ষীর মধ্যে ২৪ জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাকে আরও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দুই শিশুকে হত্যার দায়ে আদালত ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন।

সিলেট জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) নিজাম উদ্দিন জানান, স্ত্রী, ছেলে ও মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে আদালত হিফজুর রহমানকে মৃত্যুদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড দিয়েছেন। ২৪ জনের সাক্ষ্য শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্র জানিয়েছে, ২০২১ সালের ১৬ জুন স্ত্রী আলেমা বেগম ও দুই সন্তান মিজান ও আনিছা বেগমকে ঘুমন্ত অবস্থান দা দিয়ে কুপিয়ে খুন করেন হিফজুর রহমান। হত্যার ঘটনায় অজ্ঞাত আসামি করে গোয়াইনঘাট থানায় মামলা করেন নিহতের বাবা আইয়ুব আলী। পরে পুলিশ হিফজুর রহমানকে সন্ধিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার করে পুলিশ।

পুলিশের জিজ্ঞাসাবাদে হিফুজর নিজেই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে স্বীকার করলে পুলিশ তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেয়। পরে গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক হিফুজর রহমানকে অভিযুক্ত করে ২০২২ সালে ২৮ ফেব্রুয়ারি আদালতে (৪৮ নম্বর) অভিযোগপত্র দাখিল করেন। ২০২২ সালের ৭ জুলাই সিলেট দায়রা জজ আদালতের বিচারক অভিযোগ আমলে নিয়ে বিচার কার্যক্রম শুরু করেন।

আদালতে দেওয়া জবানবন্দিতে হিফজুর বলেন, আমি অসুস্থ থাকায় স্ত্রী, ছেলে ও মেয়েকে নিয়ে একইসঙ্গে ঘুমিয়ে পড়ি। পরে আমি স্বপ্নে দেখি আমার স্ত্রী, ছেলে ও মেয়েকে বড় বড় রুই মাছ ও সাপ এসে খেয়ে ফেলতেছে। বসতঘর থেকে বটি দা নিয়ে অন্ধকারের মধ্যে তাদেরকে বাঁচানোর জন্য এলোপাতাড়ি কুপিয়েছি। পরে ঘরের বাতি জ্বালিয়ে দেখি আমি আমার স্ত্রী, ছেলে ও মেয়েকে কুপিয়ে হত্যা করে ফেলেছি।

/এফআর/
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের