সিলেটে আচরণবিধি লঙ্ঘন করায় জাতীয় পার্টির প্রার্থীকে শোকজ

সিলেট প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২৩, ২০:১৩আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ২০:১৩

আচরণবিধি লঙ্ঘন করায় সিলেট-২ আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ইয়াহইয়া চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।

শনিবার (০২ ডিসেম্বর) নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান (সিলেট-২) মোহাম্মদ মোস্তাইন বিল্লাহ এ কারণ দর্শানোর নোটিশ দেন। রবিবারের (০৩ ডিসেম্বর) মধ্যে প্রার্থীকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শেখ রাসেল হাসান। 

নোটিশে উল্লেখ করা হয়েছে, গত ৩০ নভেম্বর সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় মিছিল সহকারে প্রবেশ করেন ইয়াহইয়া চৌধুরী। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮-এর বিধি ৮(খ) লঙ্ঘন। এই বিধি লঙ্ঘনের দায়ে কেন তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না, তা ৩ ডিসেম্বর বেলা ১১টার মধ্যে সিলেট ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।

/এএম/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম