রক্তি নদীতে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি, দুই জনের লাশ উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২৩, ১৩:১০ আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ১৩:১৪

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার রক্তি নদীতে একটি বালুবোঝাই বাল্কহেডের ধাক্কায় বালুভর্তি একটি বারকি ছোট নৌকা ডুবে গেছে। এতে নৌকায় থাকা দুই শ্রমিক নিখোঁজ হন। রবিবার (৩ ডিসেম্বর) সকালে তাদের লাশ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, তাহিরপুরের যাদুকাটা নদী থেকে বালু-পাথর নিয়ে বাল্কহেড নৌকা রক্তি নদী দিয়ে দেশের বিভিন্ন স্থানে পরিবহন করে। আবার ছোট ছোট বারকি নৌকায়  শ্রমিকরা বালু-পাথর পরিবহন করেন নদীতে। শনিবার রাতে  রক্তি নদীর আনোয়ারপুর এলাকায় এটি বাল্কহেডের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। এতে এলাকার চিকসা গ্রামের নুরুল আমিন (২৫) ও সামায়ুন কবির (২৭) নিখোঁজ হন। আহত হন একই গ্রামের আবদুল ওয়াহিদ (৪৮), আবদুল আব্দুল ওদুদ (৪৩) ও মনির মিয়া (২৬)।

এর মধ্যে আবদুল ওয়াহিদকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যরা তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

তাহিরপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহ আলম জানান, আজ সকালে ডুবুরি দল সেখানে যান। তার আগেই লাশ ভেসে উঠলে  স্থানীয় লোকজন লাশ উদ্ধার করেন।

তাহিরপুর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।

/এফআর/
সম্পর্কিত
জিবুতি থেকে ইয়েমেনগামী নৌকাডুবিতে ১৫ শিশুসহ ১০৯ অভিবাসীর মৃত্যু
নৌকা বাইচ প্রতিযোগিতায় সংঘর্ষে নৌকাডুবি, আহত ২০ মাঝি
মেঘনায় ট্রলারডুবিতে নিহত বেড়ে ৫, তিন ভাইবোনের পর বাবার মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক