চীনে মাঝনদীতে নৌকা উল্টে ৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
০৫ মে ২০২৫, ১২:৫৭আপডেট : ০৫ মে ২০২৫, ১২:৫৭

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নৌকাডুবিতে অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, রবিবার (৪ মে) গুইঝাউ প্রদেশে চিয়ানশি শহরের একটি নদীতে আকস্মিক ঝড়ো হাওয়ার কারণে চারটি পর্যটন নৌকা উলটে ওই দুর্ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনায় অন্তত ৮৪ জন পানিতে পড়ে গিয়েছিলেন। প্রাথমিকভাবে ডজনখানেক মানুষের হদিস পাওয়া না গেলেও, পরবর্তীতে একজন বাদে সবাইকে উদ্ধার করা গেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ওই ব্যক্তির খোঁজ পাওয়া যায়নি।

উদ্ধারকৃতদের মধ্যে ৭০ জনকেই চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মে দিবসকে ঘিরে চীনে চলছে সপ্তাহব্যাপী ছুটি। এসময় দেশটিতে থাকে পর্যটনের রমরমা মৌসুম। এর মধ্যেই এই দুর্ঘটনা ঘটলো।

দুর্ঘটনার খবর পাওয়ামাত্রই উদ্ধারকাজে সর্বোচ্চ তৎপরতার আদেশ দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। চীনা সংবাদমাধ্যম জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া আরও কয়েকটি অনুরূপ দুর্ঘটনার কথা উল্লেখ করে জননিরাপত্তা ব্যবস্থাপনা জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেছেন তিনি।

এদিকে, ছুটির মৌসুমে নিরাপত্তা নিশ্চিতে কর্তৃপক্ষকে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে চীনা সরকার।

মাত্র দুই মাস আগে হুনান প্রদেশে শিল্পপণ্য বহনকারী জাহাজের সঙ্গে যাত্রীবাহী নৌকার সংঘর্ষে ১১ জন প্রাণ হারিয়েছিলেন।

এছাড়া কিছুদিন আগে, পূর্বাঞ্চলীয় সুজো শহরের একটি পার্কে হেলিকপ্টার আছড়ে পড়ে। ওই দুর্ঘটনায় একজন নিহত এবং চারজন আহত হয়েছিলেন।

/এসকে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম