সিলেটের আওয়ামী লীগ প্রার্থী মাসুক উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ

সিলেট প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২৩, ১৭:২২আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ১৭:২২

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সিলেট-৫ (জকিগঞ্জ- কানাইঘাট) আসনের আওয়ামী লীগের প্রার্থী মাসুক উদ্দিন আহমদকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ক‌মি‌টি।

গতকা‌ল শ‌নিবা‌র সিলেট-৫ আসনের নির্বাচনি অনুসন্ধান ক‌মি‌টির চেয়ারম্যান ও যুগ্ম মহানগর দায়রা জজ (প্রথম আদালত) মোহাম্মদ দিদার হোসাইন এ নো‌টিশ দিয়েছেন।  

নো‌টিশে উল্লেখ করা হয়েছে, শ‌নিবার দুপুর পৌনে ১২টার দিকে মাসুক উদ্দিন আহমদ শতাধিক মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের বিশাল বহর নিয়ে সিলেট থেকে জকিগঞ্জে যাওয়ার পথে নির্বাচনি মহড়া (শোডাউন) দেন এবং পথসভা করেন। এতে কানাইঘাট উপজেলার বাংলাবাজার থেকে জকিগঞ্জ সদর পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। এ সময় নির্বাচনি অনুসন্ধান ক‌মি‌টির চেয়ারম্যানের গাড়িসহ অন্যান্য যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ওই প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮-এর ৬(ক), ৮(ঘ) ও ১২ ধারার বিধান লঙ্ঘনের অভিযোগ আনা হয়। এজন্য সোমবার বেলা ১১টায় নির্বাচনি অনুসন্ধান কমিটির অস্থায়ী কার্যালয় যুগ্ম মহানগর দায়রা জজ প্রথম আদালতে সশরীর উপস্থিত হয়ে মাসুক উদ্দিনকে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।

/এএম/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের