আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পরিকল্পনামন্ত্রীকে কারণ দর্শানোর নোটিশ

সুনামগঞ্জ প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০২৩, ২০:৩৬আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ২০:৩৬

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনের আওয়ামী লীগের প্রার্থী ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনি অনুসন্ধান কমিটি। বুধবার বিকালে সুনামগঞ্জের যুগ্ম জেলা জজ (ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল) রশিদ আহমেদ স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ নোটিশ পাঠানো হয়। ১৭ ডিসেম্বর সকাল ১০টার মধ্যে এম এ মান্নানকে চিঠির জবাব দিতে বলা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, গত শনিবার শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের রামেশ্বরপুর বাজারে এবং মঙ্গলবার জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের বড়ফেছি বাজারে কর্মিসভার ব্যানারে উন্মুক্ত জনসভায় বক্তব্য দেন এম এ মান্নান, যা জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের শামিল।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ হবে। এর আগে ভোটের প্রচারণার সুযোগ নেই। এ বিষয়ে নির্বাচন কমিশনের জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালার ১২ ধারায় বলা আছে, কোনও নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা তার মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তার পক্ষে অন্য কোনও ব্যক্তি ভোট গ্রহণের জন্য নির্ধারিত তিন সপ্তাহ সময়ের আগে কোনও ধরনের নির্বাচনি প্রচারণা শুরু করতে পারবেন না।

এ ব্যাপারে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। নেতাকর্মীদের অনুরোধে দলের কর্মী সভায় উপস্থিত হয়েছিলাম। ওখানকার উচ্ছ্বাস উপেক্ষা করা যায়নি, এটা ঠিকও হয়নি। অবশ্যই সবাইকে আইন মানতে হবে। আমি নির্দেশ অনুযায়ী, ব্যাখ্যা দেবো।’

সুনামগঞ্জ-৩ আসনে টানা তিনবারের সংসদ সদস্য এম এ মান্নান। এবার এই আসনে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক সংসদ সদস্য ও তৃণমূল বিএনপির প্রার্থী শাহীনুর পাশা চৌধুরী, জাতীয় পার্টির তালুকদার মো. মকবুল হোসেন ও তৌফিক আলী, জাকের পার্টির মো. নজরুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী মাহ্ফুজুর রহমান।

/এএম/
সম্পর্কিত
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ
শেখ হাসিনার অনুপস্থিতিতে আ.লীগের নেতৃত্ব দেবেন কে
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৮ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৮ সেপ্টেম্বর, ২০২৬)
উচ্চমূল্যে সার বিক্রি, ডিলারকে জরিমানা
উচ্চমূল্যে সার বিক্রি, ডিলারকে জরিমানা
শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস
শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ