নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন সুনামগঞ্জের ৩ প্রার্থী

সুনামগঞ্জ প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০২৩, ১২:০৭আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ১২:১০

সুনামগঞ্জে শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তিন প্রার্থী। সুনামগঞ্জ-৩ আসনে জাকের পার্টির প্রার্থী নজরুল ইসলাম, ৫ আসনে ইয়াকুব আলী ও সুনামগঞ্জ-১ আসনে বিকল্পধারার প্রার্থী রফিকুল ইসলাম চৌধুরী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

নির্বাচন কমিশনে আপিলের পরে বৈধ প্রার্থী ৩৩ জন ছিলেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন রবিবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টায় তিন জন প্রত্যাহার করায় জেলার পাঁচটি আসনে মোট  প্রার্থী ৩০ জন। মনোনয়ন প্রত্যাহার বিকাল ৪টা পর্যন্ত চলবে।

মনোনয়নপত্র দাখিলের সময় মোট প্রার্থী ছিলেন ৪১ জন। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বাদ পড়েন আট জন।

জেলা রিটার্নিং কর্মকর্তা রাশেদ ইকবাল চৌধুরীর জানান, এখন পর্যন্ত তিন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আবেদন করেছেন। আবেদন যাচাই-বাছাই শেষে তিন জনের মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান