এই সরকারের সঙ্গে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করি: পররাষ্ট্রমন্ত্রী

সিলেট প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০২৩, ১৬:১৪আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ১৬:১৪

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, বঙ্গবন্ধু আমাদের হৃদয়ে সোনার বাংলার স্বপ্ন দিয়ে গেছেন। এই পথ ধরে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়ন দিয়েছেন। আমাদের দেশের ইজ্জত, সম্মান সারা বিশ্বে অত্যন্ত সুন্দরভাবে উত্থাপন করেছেন।

বুধবার (২০ ডিসেম্বর) সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত আওয়ামী লীগের নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।

আব্দুল মোমেন বলেন, শেখ হাসিনা আমাদের হৃদয়ে আরেকটি জিনিস দিয়েছেন, সেটি হলো আমরা বিজয়ের জাতি, আমরা মাথানত করি না, আমরা পারবো। এই আত্মবিশ্বাস প্রতিটি ঘরে ঘরে দিয়েছেন। এই সরকারের সঙ্গে আছি, এই জন্য আমি নিজেকে ধন্য মনে করি। কোভিড ম্যানেজমেন্টে সারা সাউথ এশিয়ার মধ্যে বাংলাদেশ একনম্বর- এর কৃতিত্ব আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে অসংখ্য ধন্যবাদ।

বক্তব্যে নিজের জন্য ভোট ও দোয়া চাইলেন পররাষ্ট্রমন্ত্রী। একইসঙ্গে তার ভাই সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের স্মৃতিচারণ করে বলেন, আমিও যেন আমার ভাইয়ের মতো সততার সঙ্গে আপনাদের সেবা করে যেতে পারি।

তিনি বলেন, ৭ জানুয়ারি আমাদের নির্বাচন হবে। দুষ্ট লোক নির্বাচন বানচালের চেষ্টা করছে। আপনারা দলে দলে কেন্দ্রে গিয়ে যাকে খুশি তাকে ভোট দিয়ে দুষ্ট লোকদের শাস্তি দেবেন।

/এফআর/
সম্পর্কিত
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের