বিছনাকান্দি সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত

সিলেট প্র্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০২৩, ০১:১৯আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ০১:১৯

সিলেটের গোয়াইনঘাট থানার বিছনাকান্দি সীমান্ত দিয়ে অবৈধপথে ভারত থেকে চিনি আনতে গিয়ে খাসিয়াদের গুলিতে কাওসার আহমেদ (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বিছনাকান্দি ইউনিয়নের ভগাইয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কাওসার আহমেদ ওই ইউনিয়নের ভগাইয়া দক্ষিণ পাড়ার রোশন আলীর ছেলে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কাওসার চোরাচালান ব্যবসার সঙ্গে জড়িত। শুক্রবার বিকালে চোরাইপথে ভারত থেকে চিনি আনার জন্য বিছনাকান্দি সীমান্ত অতিক্রম করে ভারতে যান। এ সময় ভারতের একটি বাগান থেকে খাসিয়া পাহারাদার তাকে দেখে গুলি ছুড়লে নিহত হন। পরে কাওসারের সঙ্গে থাকা অন্যরা লাশ বাড়িতে নিয়ে আসেন। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে যায়।

গোয়াইনঘাট থানার ওসি রফিকুল ইসলাম বলেন, সীমান্ত দিয়ে অবৈধপথে ভারত থেকে চিনি আনতে গিয়ে খাসিয়াদের গুলিতে কাওসার নিহত হন। লাশ উদ্ধারের পর মর্গে পাঠানো হবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

/এএম/এসএসএস/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী