সেচের টাকা নিয়ে ঝগড়া, সংঘর্ষে দুই গ্রামের অর্ধশতাধিক আহত

হবিগঞ্জ প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৪, ২২:৪৪আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ২২:৪৪

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজারে ভোটের রাতে দুই গ্রামবাসীর ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুই ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় গ্রামের অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ-বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের সিলেট ও স্থানীয় বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

রবিবার (৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ি বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের দেবপাড়া ও পুরানগাঁও গ্রামের দুই পক্ষের মধ্যে পানি সেচের টাকা নিয়ে প্রথমে বাগবিতণ্ডা ও পরে ভয়াবহ সংঘর্ষ শুরু হয়। দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে দেশীয় অস্ত্রশস্ত্র ও ইটপাটকেল ব্যবহার হয়। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। ইমামবাড়ি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রাত ১০টায় নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে রয়েছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। উভয়পক্ষে অনেকেই আহত হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম