মাঠের পাশ থেকে নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার, ছেলে-পুত্রবধূ আটক

হবিগঞ্জ প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২৪, ১৮:১১আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ১৮:৫২

হবিগঞ্জ সদর উপজেলার চাঁনপুর গ্রাম থেকে তিন সন্তানের জননী আছিয়া খাতুন (৫০) নামে এক নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারী চাঁনপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের স্ত্রী। এ ঘটনায় নিহতের ছেলে আব্দুল মজিদ ও তার স্ত্রী রিমা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে লোকড়া ইউনিয়নের চাঁনপুর মাঠের পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, ওই নারী বাড়িতে একা থাকতেন। দুই মেয়েকে বিয়ে দেওয়ার পর ছেলে আলাদা হয়ে গেছে। সকালে লোকজন জমিতে কাজ করতে যাওয়ার সময় চাঁনপুর মাঠের পাশে রক্তাক্ত অবস্থায় আছিয়ার মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় স্থানীয়রা সদর থানায় খবর দিলে উপপরিদর্শক (এসআই) মুমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যান। পরে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

পুলিশ জানায়, ওই নারীর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের ছেলে আব্দুল মজিদ ও তার স্ত্রী রিমা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ ও ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. খলিলুর রহমান জানান, নিহতের শরীরে একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এটি একটি হত্যাকাণ্ড। কী কারণে, কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত সাপেক্ষে বের হয়ে আসবে।

/কেএইচটি/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান