বিয়ের ১২ দিন আগে ট্রাকচাপায় প্রাণ গেলো ফুটবলারের

সিলেট প্রতিনিধি 
০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২৪আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৩৪

সিলেটে দ্রুতগামী ট্রাকচাপায় তারেক আহমদ (২৫) নামের স্থানীয় এক ফুটবলার নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের নলকট গ্রামের মকবুল আলীর ছেলে। রবিবার (৪ ফ্রেবুয়ারি) বেলা ১২টার দিকে বাদাঘাটস্থ আমাউড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। এ সময় স্থানীয় জনতা ট্রাকটি ভাঙচুর করে।

জানা যায়, নিহত তারেক সিলেট সদর উপজেলা ক্লাবসহ বিভিন্ন ক্লাবে নিয়মিত ফুটবল খেলতেন। খেলার পাশাপাশি তিনি সিএনজিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। রবিবার আমাউড়া স্ট্যান্ডে অটোরিকশা নিয়ে যাত্রীদের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় মালবাহী ট্রাক (সিলেট-ড ১১০৪৮৯) দ্রুত গতিতে এসে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম জানান, ট্রাকচাপায় একজন নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। উত্তেজিত জনতাকে শান্ত করে নিহতের লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।

সমাজসেবক ওলিউর রহমান জানান, তারেক খুব ভালো ফুটবলার ছিলেন। আগামী ১৭ ফেব্রুয়ারি তার বিয়ের তারিখ ছিল।

/কেএইচটি/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে