মৌলভীবাজারে পৃথক স্থানে দুজন খুন

মৌলভীবাজার প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:০০আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:০০

মৌলভীবাজারের রাজনগরে পৃথক দুটি খুনের ঘটনা ঘটেছে। ভাইয়ের কুড়ালের আঘাতে বড় ভাই ও ছুরিকাঘাতে সিএনজি অটোরিকশাচালক নিহত হয়েছেন। এর মধ্যে একটি হত্যার ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার উত্তরভাগ ইউনিয়নের হায়পুর গ্রামের আব্দুর রব মিয়ার ছেলে মো. হোসেন মিয়াকে (৩০) নিজ ঘরে তারই ছোট ভাই কলেজছাত্র আবুল হোসেন মুকিদ কুড়াল দিয়ে মাথায় আঘাত করে। এতে হোসেন গুরুতর আহত হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান তিনি।

এদিকে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, বিষয়টি জানা যায়নি। পরিবারের কেউ কোনও কথা বলছে না কারও সঙ্গে।

তবে স্থানীয় সূত্রে জানা গেছে, নারীঘটিত কারণে উভয়ের মধ্যে বিরোধ চলছিল। এ কারণেই তাকে আঘাত করে হত্যা করা হতে পারে।

অপরদিকে রাজনগরের মুন্সিবাজার ইউনিয়নের গয়াসপুর গ্রামের নোয়াব আলীর ছেলে সিএনজি অটোরিকশাচালক ছোয়াব আলীর (৪০) সঙ্গে পাওনা টাকা নিয়ে একই ইউনিয়নের সোনাটিকি গ্রামের সাবেক ইউপি সদস্য সৈয়দ মনাফ আলীর ছেলে সৈয়দ কাশিম আলী (৩২) ও সৈয়দ কোহিনুর আলীর (২৭) বেশ কিছু দিন ধরে বিরোধ চলছিল। গত রবিবার রাত ১০টার দিকে কিছু কেনাকাটা করতে মুন্সিবাজারে যান ছোয়াব আলীর ছেলে হৃদয় (২০)। এ সময় উত্তরবাজার সিএনজি স্ট্যান্ড এলাকায় তাকে মারধর করে কোহিনুর ও কাশেমসহ আরও কয়েকজন।

খবর পেয়ে হৃদয়ের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে যান। কথাকাটাকাটির এক পর্যায়ে ধারালো ছুরি দিয়ে ছোয়াব আলীর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে কোহিনুর ও কাশিমসহ তাদের সঙ্গীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে রাজনগর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডের মূল হোতা কোহিনুর ও কাশিমকে রাতেই আটক করা হয়।

দুটি হত্যাকাণ্ড নিশ্চিত করে রাজনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মির্জা মাজহারুল আনোয়ার বলেন, দুটি হত্যাকাণ্ডের ঘটনায় পৃথক মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

/এনএআর/
সম্পর্কিত
শাহজালালে ৪৭৫ গ্রাম স্বর্ণালংকারসহ ২ জন আটক
ডেমরায় বিএনপি নেতার বাড়িতে গুলি: সন্দেহভাজন ছাত্রদল নেতা গ্রেফতার
গুলশানে ফ্ল্যাট জালিয়াতি: টিউলিপের বিরুদ্ধে মামলার চার্জ শুনানি পেছালো
সর্বশেষ খবর
ছেলের মরদেহ শনাক্তে শেষ হলো ৪ দিনের অনুসন্ধান
ছেলের মরদেহ শনাক্তে শেষ হলো ৪ দিনের অনুসন্ধান
এবার উড়ে গেছে ইমামের থাকার ঘরের টিনের বেড়া, ১৭ দিনে তিন বিস্ফোরণে আতঙ্ক 
এবার উড়ে গেছে ইমামের থাকার ঘরের টিনের বেড়া, ১৭ দিনে তিন বিস্ফোরণে আতঙ্ক 
মৌলভীবাজারে ‘নূরজাহান’ ব্র্যান্ডের পণ্য নকল করার মহোৎসব: ক্ষতির মুখে ব্যবসায়ী
মৌলভীবাজারে ‘নূরজাহান’ ব্র্যান্ডের পণ্য নকল করার মহোৎসব: ক্ষতির মুখে ব্যবসায়ী
দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘর্ষে জড়ালেন বিএনপিপন্থি আইনজীবীরা, নেপথ্যে কী
দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘর্ষে জড়ালেন বিএনপিপন্থি আইনজীবীরা, নেপথ্যে কী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি