হাতকড়াসহ আদালতের চারতলা থেকে লাফ দিলেন আসামি

সিলেট প্রতিনিধি
১৮ মার্চ ২০২৪, ১৯:৫৪আপডেট : ১৮ মার্চ ২০২৪, ১৯:৫৪

হাতকড়া পরা অবস্থায় সিলেটের চিফ জুডিশিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের চতুর্থ তলা থেকে লাফ দিয়ে শা‌কিল আহমদ (২৯) নামের এক আসামি আত্মহত্যার চেষ্টা চালান। পরে আহতাবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি হাসপাতালের ক‌্যাজুয়া‌লি‌টি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। তার এক‌টি পায়ের হাড় ভেঙে গেছে বলে হাসপাতাল সূত্র জানায়।

সোমবার (১৮ মার্চ) দুপুরের দিকে সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের চতুর্থ তলা থেকে লাফ দেন ওই যুবক। তিনি সিলেটের জ‌কিগঞ্জ উপজেলার আটগ্রামের আবদুর রউফের ছেলে।

পুলিশ সূত্র জানায়, সোমবার দুপুরের দিকে শা‌কিল আহমদকে সিলেটের চিফ জু‌ডিশিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দেওয়ার জন্য ভবনের চতুর্থ তলায় নিয়ে যাচ্ছিল পুলিশ। এ সময় চতুর্থ তলায় আদালতের কক্ষে পৌঁছানের কিছু আগেই পুলিশের হাত থেকে কৌশলে ছুটে যান শা‌কিল। এ সময় তার হাতে হাতকড়া লাগানো ছিল। পুলিশের হাত থেকে ছুটে যাওয়ার পর চতুর্থ তলার রেলিং থেকে নিচের দিকে লাফ দেন। এ সময় চতুর্থ তলা ভবনের দ্বিতীয় তলার বর্ধিত অংশে পড়ে যান শা‌কিল আহমদ।

আদালত সূত্রে জানা গেছে, প্রায় ছয় মাস আগে নিজ এলাকায় একজনকে কুপিয়ে আহত করেছিলেন শা‌কিল। ওই ঘটনায় করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল। 

সিলেট জেলা পুলিশের আদালত পরিদর্শক (নাম প্রকাশ করতে অনিচ্ছুক) বলেন, আহত ব্যক্তিকে প্রায় ছয় মাস আগে গ্রেফতার করার পর কারাগারে ছিলেন। তিনি মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন।

তিনি বলেন, আদালতে নেওয়ার সময় হঠাৎই হাতকড়া প‌রি‌হিত অবস্থায় ছুটে গিয়েছিল ওই আসামি। এ সময় আদালতে ভিড় ছিল। পরে চারতলা ভবনের রেলিং থেকে লাফ দিয়ে দ্বিতীয় তলায় পড়েন। এতে আহত হয়ে তিনি আর পালাতে পারেননি।

/এফআর/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি