সিলেটে টিলাধসে মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি

সিলেট প্রতিনিধি
১১ জুন ২০২৪, ২২:৪৬আপডেট : ১১ জুন ২০২৪, ২২:৪৬

সিলেটে নগরের চামেলীবাগ এলাকায় টিলাধসে মাটিচাপা পড়ে স্বামী-স্ত্রী এবং তাদের দুই বছরের শিশুসন্তানের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। আগামী ৫ কার্যদিবসের মধ্যে দিতে হবে তদন্ত প্রতিবেদন।

মঙ্গলবার (১১ জুন) সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) হোসাইন মো. আল-জুনায়েদকে প্রধান করে ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেন তদন্ত কমিটির আহ্বায়ক হোসাইন মো. আল-জুনায়েদ। তিনি জানান, কী কারণে একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটিকে ৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি জানান, তদন্ত কমিটিতে এসিল্যান্ড, পুলিশ ও সিসিকের ১ জন সদস্যসহ ৭ জন রয়েছেন।

জানা যায়, সোমবার (১০ জুন) ভোর সাড়ে ৬টার দিকে সিসিকের ৩৫ নম্বর ওয়ার্ডের চামেলীবাগ এলাকায় করিম উদ্দিনের বসতঘরের ওপর টিলার বিশাল একটি অংশ ধসে পড়ে। এ সময় তার পরিবারের সবাই ঘুমে ছিলেন। মাটিচাপা অবস্থায় তাদের উদ্ধারের জন্য ফায়ার সার্ভিস, স্থানীয় লোকজন ও সিসিকের পরিচ্ছন্নতাকর্মী উদ্ধার তৎপরতা শুরু করলে নিখোঁজদের কোনও সন্ধান মেলেনি। পরে বেলা সাড়ে ১১টার দিকে সেনাবাহিনীর একটি দল উদ্ধার অভিযান শুরু করলে মাটিচাপা পড়ার প্রায় সাড়ে ৭ ঘণ্টা পর বেলা সাড়ে ১২টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন চামেলীবাগ এলাকার ২ নম্বর রোডের ৮৯ নম্বর বাড়ির মৃত রফিক উদ্দিনের ছেলে করিম উদ্দিন (৩১), তার স্ত্রী শামীমা আক্তার রোজী (২৫) এবং তাদের দুই বছর বয়সী শিশুসন্তান তানিম।

উদ্ধার কাজে অংশ নেওয়া চামেলীবাগ এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, ‘ঘটনার সময় সবাই ঘুমিয়ে ছিলেন। ভোর থেকে বৃষ্টি শুরু হয়। চাপাপড়া আধা পাকা ঘরটি ছিল টিলার নিচে। অনেক বৃষ্টিপাতের কারণে টিলার বিশাল একটি অংশ ধসে ঘরটির ওপর পড়লে করিম, তার স্ত্রী ও শিশুসন্তান মাটিচাপা পড়ে। অনেক খোঁজাখুঁজির পরেও তাদের সন্ধান আমরা পাইনি। পরে সেনাবাহিনী তাদের মরদেহ উদ্ধার করে।’

এ ঘটনায় আহতরা হলেন মাহমুদ উদ্দিন, বাবুল উদ্দিন, আগা বাচ্চু উদ্দিন, শফিক উদ্দিন।

সিসিকের ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম বলেন, ‘টিলাধসে মাটিচাপা পড়ে মারা যাওয়া একই পরিবারের তিন জনের মরদেহ উদ্ধার করে সেনাবাহিনীর একটি দল। ঘটনাটি খুবই মর্মান্তিক। আহত ও ক্ষতিগ্রস্তদের সিসিকের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করা হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি