প্রাইভেটকারে তুলে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত দুই তরুণ কারাগারে

মৌলভীবাজার প্রতিনিধি
০২ জুলাই ২০২৪, ১০:৫২আপডেট : ০২ জুলাই ২০২৪, ১০:৫২

মৌলভীবাজারের কমলগঞ্জে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুই তরুণের বিরুদ্ধে মামলা হয়েছে। রবিবার (৩০ জুন) রাতে কমলগঞ্জ থানায় এ মামলা করেন ওই ছাত্রীর মা। নির্যাতনের শিকার কিশোরীকে পুলিশ হেফাজতে মৌলভীবাজার সদর হাসপাতালে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত দুই তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার দুজন হলেন কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ভূইগাঁও গ্রামের ছুরুক মিয়ার ছেলে সিদ্দিকুর রহমান সিয়াম (১৯) ও হাসন আলির ছেলে মো. জালাল আহমদ (২০)। ধর্ষণের শিকার ওই কিশোরী কমলগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

মামলার বিবরণীতে জানা যায়, অভিযুক্ত সিদ্দিকুর রহমান আত্মীয় হওয়ার সুবাদে ওই শিক্ষার্থীর বাড়িতে আসা-যাওয়া করতেন। ঘটনার প্রায় তিন মাস আগে থেকেই সিদ্দিকুর তাকে বিভিন্ন সময়ে বিয়ের কথা দিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। কিন্তু তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মোবাইল ফোনে হুমকি ও বিভিন্ন প্রলোভন দেখাতেন।

গত ২৬ জুন সকাল ১০টার দিকে কোচিংয়ে যাওয়ার সময় স্থানীয় ভানুগাছ রেলস্টেশন এলাকা থেকে প্রাইভেটকারে তুলে অপহরণ করা হয় ওই স্কুলছাত্রীকে। পরে সিলেটের একটি নির্জন স্থানে নিয়ে তাকে ধর্ষণ করেন অভিযুক্তরা।

এ ব্যাপারে কমলগঞ্জ থানার পুলিশ পরির্দশক (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। আসামি দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী