শামীম ওসমানের খোঁজে হোটেল-রিসোর্টে অভিযান, গ্রেফতার ২১

মৌলভীবাজার প্রতিনিধি
১৬ আগস্ট ২০২৪, ১৮:১৩আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ১৮:১৩

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার শহরতলীর ডলুবাড়ি এলাকায় রিসোর্টে অভিযান চালিয়ে নারীসহ ২১ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। শুক্রবার (১৫ আগস্ট) রাতে উপজেলার ডলুবাড়ি এলাকায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে ধরতে হোটেল-রিসোর্টে অভিযান চালালে এই ২১ জনকে গ্রেফতার করা হয়।

শ্রীমঙ্গল ও কমলগঞ্জের দায়িত্বপ্রাপ্ত মেজর মেজবা ও মেজর ইমরানের নেতৃত্বে বিভিন্ন হোটেল রিসোর্টে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শ্রীমঙ্গল থানা পুলিশ ও বিজিবি সদস্যরাও ছিলেন।

জানা গেছে, উপজেলার ডলুবাড়ি এলাকায় গ্রিন প্যালেস টি রিসোর্ট এবং টংথাই রিসোর্ট থেকে রিসোর্টের পরিচালকসহ তাদেরকে আটক করা হয়। পরে পুলিশ মামলা দিয়ে মৌলভীবাজার আদালতে পাঠিয়েছে।

জানা গেছে, শ্রীমঙ্গলের দায়িত্বে থাকা সেনাবাহিনীর মেজর মেজবা, বিজিবির মেজর এমরান ও শ্রীমঙ্গল থানার এসআই সুব্রত দাসের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। মূলত নারায়ণগঞ্জের আলোচিত আওয়ামী লীগ নেতা শামীম ওসমানকে ধরার জন্য অভিযানটি পরিচালনা করা হয়। তবে শামীম ওসমানকে পাওয়া না গেলেও ২১ নারী-পুরুষকে ধরা।

এদিকে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, গত প্রায় ১৫ বছর ধরে আওয়ামী লীগের নাম বিক্রি করে গ্রিন প্যালেস টি রিসোর্ট ও টংথাই রিসোর্টের মালিকরা এই অবৈধ ব্যবসা চালিয়ে আসছেন। উপজেলা আওয়ামী লীগের নেতাদের ও শ্রীমঙ্গল থানা পুলিশকে মাসোয়ারা দিয়ে এই ব্যবসা চালানো হতো।

শ্রীমঙ্গল থানার এসআই সুব্রত দাস জানান, আটকদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
নারায়ণগঞ্জে ১০ হত্যা: শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু
মানবতাবিরোধী অপরাধ শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৫ মে
জুলাইয়ে অস্ত্র হাতে হত্যাযজ্ঞ চালিয়েছেন শামীম ওসমান, অভিযোগ প্রসিকিউশনের
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের