হ‌বিগ‌ঞ্জে বৈষম্যবিরোধী দু‌ই পক্ষের উত্তেজনায় সমাবেশ পণ্ড, সরে দাঁড়ালেন দুই সমন্বয়ক

হবিগঞ্জ প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২৪, ২১:৪৩আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:২৬

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এ সময় সমাবেশস্থল সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে চেয়ার ভাঙচুর করা হয়। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা পৌরসভা মাঠে সভা করার সিদ্ধান্ত নেন।

এর আগে দেশ গঠনে শিক্ষার্থীদের অংশীদারত্ব নিশ্চিত, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র-জনতার মৈত্রী সফর উপলক্ষে মতবিনিময় সভা আহ্বান করা হয়। এ নিয়ে হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা দুটি ভাগে বিভক্ত হয়ে পড়েন। একপক্ষ সদর উপজেলা অডিটোরিয়ামে এবং অপরপক্ষ সাইফুর রহমান টাউন হলে সভা আহ্বান করে। দুই পক্ষ দুটি স্থানে অবস্থান নেয়। এ সময় তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে একপক্ষ উপজেলা পরিষদ হলরুমে গিয়ে চেয়ার ভাঙচুর করে।

এরপর সভায় সমন্বয়ক হাসিবুল ইসলাম, আসদুল আল গালিব, সিলেট বিভাগীয় সমন্বয়ক আশরাফুল আলম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আজাদ শিকদার ও বৃন্দাবন সরকারি কলেজের সমন্বয়করা পৌরসভা মাঠে সভা করার প্রস্তাব দেন। কিন্তু তাতে সায় দেয়নি সদর উপজেলা পরিষদ হলরুমের আয়োজকরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জের অন্যতম সমন্বয়ক মাহদী হাসান বলেন, ‘সভাস্থলে হামলা ভাঙচুরের প্রতিবাদে আমি এবং অপর সমন্বয়ক আশরাফুল ইসলাম সুজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কার্যক্রম থেকে সরে দাঁড়িয়েছি। আমরা হবিগঞ্জে সব কার্যক্রম স্থগিত করেছি।’

/এএম/
সম্পর্কিত
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
নোয়াখালীতে যুবককে পিটিয়ে হত্যা, অভিযুক্তদের বাড়িঘরে হামলা-আগুন
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী