সাবেক কৃষিমন্ত্রীর ছোট ভাই যৌথ বাহিনীর হাতে গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২৪, ২১:১০ আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২১:১০

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার আহমেদ বদরুলকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। তিনি সাবেক কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদের ছোট ভাই।

রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকালে উপজেলার রহিমপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়।

মৌলভীবাজারের পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন বলেন, ‘যৌথ বাহিনী অভিযান চালিয়ে রহিমপুর ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। পরে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

উল্লেখ্য, মৌলভীবাজার সদর মডেল থানায় কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর গ্রামের কলেজছাত্র তোফায়েল আহমেদ শরীফ বাদী হয়ে সম্প্রতি একটি মামলা করেন। ওই মামলায় অন্যদের সঙ্গে সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুস শহীদের ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুলকে আসামি করা হয়।

/এফআর/
সম্পর্কিত
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
যুব উন্নয়নের প্রশ্নফাঁস: গ্রেফতার ৭ জনের পাঁচজনই সরকারি কর্মচারী
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১০, বেশি মিরপুরে
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক