ছাত্র আন্দোলনে নিপীড়ন চালানো শিক্ষার্থীদের তালিকা করছে শাবি

শাবি প্রতিনিধি
০১ অক্টোবর ২০২৪, ০৯:০৫আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ০৯:০৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর নিপীড়নকারীদের তালিকা করছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন। নিপীড়ন চালানো শিক্ষার্থীদের বিরুদ্ধে অভিযোগ জমা দেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা দফতর।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকালে দফতরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ এছাক মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যেসব শিক্ষার্থী নিপীড়নের সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে, তাদের পূর্ণ তথ্য জমাদানের আহ্বান করা হচ্ছে। আগামী বুধবারের মধ্যে ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক দফতরে (নির্ধারিত অনলাইন গুগল ডকস ফাইল) অভিযুক্ত শিক্ষার্থীদের সম্পর্কে অভিযোগ জমাদানের নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে ছাত্র উপদেশ ও নির্দেশনা দফতরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ এছাক মিয়া বলেন, জুলাইয়ের বৈষম্যবিরোধী আন্দোলনে যারা সক্রিয় ছিল, তাদেরকে যারা ভয়ভীতি প্রদর্শন ও হেনস্তা করেছে; ভাঙচুর করেছে অথবা আন্দোলনের বিপক্ষে অবস্থান করেছিল; যাদের কারণে আমাদের শিক্ষার্থীরা বিভিন্নভাবে আহত হয়েছে, তাদের তথ্য জানতে যাচ্ছি। এসব তথ্য আপাতত হলে শিক্ষার্থীদের সিট বণ্টনের সুবিধার্থে সংগ্রহ করা হচ্ছে। যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, তাদেরকে সিট দেওয়া হবে কি না এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও জানান, এসব তথ্য নিয়ে পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করবে। যাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাওয়া যাবে, যতটুকু সম্ভব হয় তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন আইনানুগ ব্যবস্থা নেবে। একইসঙ্গে যেসব নিরপরাধ শিক্ষার্থী মিথ্যা মামলার শিকার হয়েছে, তাদেরকে মুক্ত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করবে।

/এফআর/
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
নিখোঁজের ৫ ঘণ্টা পর শাবিপ্রবি শিক্ষার্থীর লাশ উদ্ধার
ব্যবসায়ীকে হত্যা: জামিনে মুক্তি পেলেন এসপি ইমন
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের