যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক

লন্ডনে পালিয়ে গিয়েও মানুষের ভয়ে রাস্তায় বেরোতে পারেনি আ.লীগ নেতারা

মৌলভীবাজার প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২৪, ১২:৩৭আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ১২:৩৭

যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ বলেছেন, ‘যখন ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে তখন বৃহত্তর সিলেট জেলার আওয়ামী লীগের নামধারী নেতারা লন্ডন পালিয়ে যায়। লন্ডনে গিয়েও তারা সাহস করে রাস্তায় বের হতে পারেনি। বের হলে মানুষ তাদের ধাওয়া দেয়।’

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে মৌলভীবাজার শহরের বেঙ্গল কনভেনশন হলে জাতীয়তাবাদী পরিবার মৌলভীবাজার জেলা কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে কয়ছর আহমদ বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে যে বিজয় হয়েছে, এটি সাময়িক।’ তিনি অন্তর্বর্তী সরকারকে স্বল্প সময়ের মধ্যে ভোটের ব্যবস্থা করে গণতান্ত্রিক সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের কথা বলেন। নির্বাচনের আগপর্যন্ত সতর্কতার সঙ্গে বিএনপি নেতাকর্মীদের আন্দোলন সংগ্রাম চালিয়ে নিতে পরামর্শ দেন তিনি।

মৌলভীবাজার বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমানে সভাপতিত্ব ও জেলা স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক স্বাগত কিশোর চৌধুরী ও জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমেদের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপি সিনিয়র সদস্য মোশারফ হোসেন বাদশা, সুনামগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল, ইংল্যান্ড বিএনপির যুগ্ম সম্পাদক সুজাত রেজা চৌধুরী, রাজশাহী বিএনপির নেতা নুরুজ্জামান খান, যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম বাদল, সুনামগঞ্জ বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট তাহের চৌধুরী পাবেল, ইংল্যান্ড বিএনপির যুগ্ম সম্পাদক ফেরদৌস আলম, বিএনপি নেতা গিয়াস উদ্দিন আহমেদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিন বকসসহ অন্যরা।

/কেএইচটি/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী