বিমানের কেবিন ক্রু ও পাইলটকে লাঞ্ছনার অভিযোগে ব্রিটিশ নাগরিক আটক

সিলেট প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২৪, ১৮:০০আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ১৮:০০

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের যাত্রী, কেবিন ক্রু ও পাইলটকে লাঞ্ছনার অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভুত এক ব্রিটিশ নাগরিককে আটক করেছে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

সোমবার (২৮ অক্টোবর) বেলা ১টা ৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২০৮ ফ্লাইট ওসমানী বিমানবন্দরে অবতরণের পর ওই যাত্রীকে আটক করা হয়। এরপর বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। আটক ফয়েজ আহমেদ খান বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ নাগরিক। তিনি সিলেটের বাসিন্দা। 

এসব তথ্য বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ। তিনি বলেন, ‘যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২০৮ ফ্লাইটের যাত্রী ফয়েজ আহমেদ খান যাত্রাপথে যাত্রীদের সঙ্গে অসদাচরণ করেন। যাত্রীরা বিষয়টি কেবিন ক্রুদের জানালে ফয়েজ আহমদ তাদের সঙ্গেও খারাপ আচরণ করেন। এমনটি ক্রুদের লাঞ্ছিত করেছেন। বিমানের পাইলট এর প্রতিবাদ করতে গিয়ে তার হাতে লাঞ্ছনার শিকার হন। পরে ওসমানী বিমানবন্দরে অবতরণের পর সিভিল এভিয়েশন ও বন্দর কর্তৃপক্ষকে বিষয়টি জানালে ওই যাত্রীকে আটক করা হয়। বিকালে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।’

/এএম/
সম্পর্কিত
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
হজ শেষে দেশে ফিরেছেন ২১৩৪৩ হাজি, মৃত্যু ৪৪ 
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী