আ.লীগ নেতাকে কান ধরে ওঠবস করানোর পর পুলিশে সোপর্দ

হবিগঞ্জ প্রতিনিধি
১০ নভেম্বর ২০২৪, ২৩:২৪আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ২৩:২৪

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ নেতা গৌরমণি সরকারকে আটক করে কান ধরে ওঠবস করানোর ঘটনা ঘটেছে। রবিবার (১০ নভেম্বর) দুপুরে নবীগঞ্জ শহরের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

একই দিন সন্ধ্যায় শহরের নতুন বাজার মোড়ের তাহসিন প্লাজার সামনে থেকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ রিজভী আহমেদ খালেদকে আটক করেন যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা। পরে গৌরমণি সরকার ও রিজভী আহমেদকে পুলিশে সোপর্দ করেছেন তারা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহীদ নূর হোসেন দিবসে রবিবার দুপুরে ফ্যাসিবাদ প্রতিরোধ ব্যানারে নবীগঞ্জ শহরের নতুন বাজার মোড়ে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা অবস্থান নেন। শহরের বিভিন্ন সড়কে আওয়ামী লীগকে প্রতিহত করার ঘোষণা দিয়ে মিছিল করেন তারা। দুপুরে নতুন বাজার এলাকা থেকে আওয়ামী লীগ নেতা গৌরমণি সরকারকে আটক করা হয়। পরে তাকে কান ধরে ওঠবস করানো হয়। শেষে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ রিজভী আহমেদ খালেদকে আটক করা হয়। পরে তাকেও পুলিশের কাছে সোপর্দ করা হয়।

যুবদল-ছাত্রদল নেতাদের দাবি, শেখ হাসিনার নির্দেশে যুবদল ও ছাত্রদলের অবস্থান কর্মসূচিতে হামলার চেষ্টাকালে আওয়ামী লীগের ওই দুই নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। 

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ‘আওয়ামী লীগের দুই নেতাকে আটক করে কয়েকজন ব্যক্তি পুলিশের কাছে সোপর্দ করেছেন।’

এ ব্যাপারে হবিগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল হক খান বলেন, ‘আওয়ামী লীগের ওই দুই নেতার বিরুদ্ধে মামলা রয়েছে। তাই তাদের গ্রেফতার দেখানো হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের