দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের হেডকোয়ার্টার্স হচ্ছে দিল্লি: নাসের রহমান

মৌলভীবাজার প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০২৪, ০০:০৯ আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ০০:০৯

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান বলেছেন, ‘দেশের বিরুদ্ধে একটা বিরাট ষড়যন্ত্র চলছে। আর এই ষড়যন্ত্রের হেডকোয়ার্টার্স হচ্ছে দিল্লি। জুলাই বিপ্লবের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার যাতে বিফল হয় সেজন্য একটি পরাজিত গোষ্ঠী দেশবিরোধী নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সেজন্য দেশবাসীকে তাদের পাতা ফাঁদে পা না দিয়ে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।’

শনিবার (৭ ডিসেম্বর) বিকালে মৌলভীবাজারের কমলগঞ্জের চাঁদনি কমিউনিটি সেন্টারের সম্মুখে কমলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন। 

নাসের রহমান বলেন, ভারতের ৪৯টি মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে ভুয়া সংবাদ প্রচারে লিপ্ত রয়েছে। কারণ বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার ঘটনায় ইসকনের বহিষ্কৃত এক নেতাকে গ্রেফতার করায় তাদের মাথা খারাপ হয়ে গেছে। এসব ভারতের মিডিয়া ভুয়া সংবাদ প্রচার করে দেশকে অস্থিতিশীল করে তুলতে চাচ্ছে।   

জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য কমলগঞ্জ উপজেলা বিএনপির কর্মী সমাবেশের সমন্বয়ক কিশোর দাশ চৌধুরীর পরিচালনায় এতে আরও বক্তব্য দেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরী মুজিব, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, কমলগঞ্জ উপজেলা বিএনপির কর্মী সমাবেশের প্রধান সমন্বয়ক আব্দুল ওয়ালী সিদ্দিকী ও মোয়াজ্জেম হোসেন মাতুক।

/এএম/
সম্পর্কিত
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন নিলেন ৬৭ জন
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক