দেনমোহরে রাজি না হওয়ায় বাবাকে হত্যার অভিযোগ, ছেলে গ্রেফতার

সিলেট প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০২৪, ১৫:৩৮আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৫:৩৮

ছেলের পছন্দের মেয়ের সঙ্গে বিয়েতে দাবিকৃত দেনমোহরে রাজি না হওয়ায় কুড়াল দিয়ে আঘাত করে বাবার প্রাণ কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে নোমান হোসেন (২৭) নামের এক ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় নিহত মামুন মিয়ার আরেক ছেলে বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোরে ছেলে নোমানকে র‌্যাব-৯-এর (সিপিসি-২) একটি দল কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন দেবপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার নোমান মৌলভীবাজারের বড়লেখা থানাধীন পূর্ব হাতলিয়া (কলাজুড়া) গ্রামের মৃত মামুন মিয়া ছেলে।

র‌্যাব জানায়, মৌলভীবাজার জেলার বড়লেখা থানার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের কলাজুরা গ্রামে নোমানের সঙ্গে সুজানগর ইউনিয়নের এক মেয়ের বিয়ের কথা চলছিল। মেয়েপক্ষ অতিরিক্ত দেনমোহর দাবি করায় নোমানের বাবা মামুন মিয়া এতে রাজি ছিলেন না। বিষয়টি নিয়ে মামুন মিয়ার সঙ্গে তার ছেলে নোমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ঘরে থাকা কুড়াল দিয়ে বাবার গলার পাশে আঘাত করেন নোমান। এতে মামুন মিয়া গুরুতর আহত হন। স্বজনরা তাকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন।

এসব তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৯-এর সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল। তিনি জানান, হত্যাকাণ্ডের পর নোমান আত্মগোপনে চলে যান। পরে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব তাকে কুমিল্লা থেকে গ্রেফতার করে।

/কেএইচটি/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের