হবিগঞ্জের বাহুবলে গ্যাসলাইন বিস্ফোরণে ৪ শ্রমিক নিহত

হবিগঞ্জ প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০২৪, ১২:২৭ আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ১৪:৫৫

হবিগঞ্জের বাহুবলে গ্যাসলাইনে কাজ করার সময় বিস্ফোরণে চার শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়নের ডুবাঐ এলাকায় আকিজ ভেঞ্চার লিমিটেড নামক কোম্পানির নির্মাণাধীন একটি শিল্পপ্রতিষ্ঠানের প্রকল্পে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন– প্রকৌশলী রিয়াজ উদ্দিন, শ্রমিক ফয়সল মিয়া, মিজান গাজী ও মাহফুজ মিয়া। তারা সবাই চাঁদপুর জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, সকালে আকিজ ভেঞ্চার লিমিটেডের অভ্যন্তরে গ্যাস ট্রান্সফরমেশন লাইনে কাজ করছিলেন প্রকৌশলী রিয়াজসহ কয়েকজন শ্রমিক। এ সময় হঠাৎ করে বিকট শব্দে গ্যাসের লাইনে বিস্ফোরণ ঘটে। এতে মুহূর্তের মধ্যে লন্ডভন্ড হয়ে যায় চারপাশ। ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মৃত্যু হয় মিজান গাজী ও মাহফুজ মিয়া নামে দুই জনের। আশঙ্কাজনক অবস্থায় আরও কয়েকজনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে একজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে, ঘটনার পরপরই আকিজ ভেঞ্চার লিমিটেড নামে ওই কোম্পানিটির সামনে জড়ো হতে থাকেন স্থানীয় লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বাহুবল মডেল থানা পুলিশসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেখানে গিয়ে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।

ওসি জাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় আহত আরও দুজনের অবস্থা আশঙ্কাজনক।

/কেএইচটি/এমএএ/
সম্পর্কিত
দুই মন্ত্রীর হুঁশিয়ারির পর ধর্মঘট প্রত্যাহার করলেন এলপিজি ব্যবসায়ীরা
পাম্পে গ্যাস নেওয়ার সময় ট্রাকের সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৪
মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, বিকালে একই স্থানে এনসিপির সমাবেশ
সর্বশেষ খবর
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা