সিলেট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থিদের জয়জয়কার

সিলেট প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২৫, ০৪:০৮আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ০৪:০৮

সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অধিকাংশ পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগপন্থি আইনজীবীরা। কয়েকটি পদ পেয়েছেন বিএনপিপন্থি আইনজীবীরাও।

ভোট গণনা শেষে শুক্রবার (১৭ জানুয়ারি) ভোরে ২০২৫ সালের বার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ তারেক।

এর আগে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে এক হাজার ৮৫০ জন ভোটারের মধ্যে এক হাজার ৪৬০ জন আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ২৬টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৬৫ জন প্রার্থী।

নির্বাচনে সভাপতি পদে সিলেট নগরীর ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সরওয়ার আহমদ চৌধুরী আবদাল ৭৭০ ভোট ও সাধারণ সম্পাদক পদে জেলা ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক জোবায়ের বখত জুবের ৩৩০ ভোট পেয়ে নির্বাচিত হন।

অন্যপদের মধ্যে সহ-সভাপতি-১ পদে আওয়ামী লীগের জ্যোতির্ময় পুরকায়স্থ (কাঞ্চন), সহ-সভাপতি-২ পদে বিএনপির মখলিছুর রহমান, যুগ্ম সম্পাদক-১ পদে আওয়ামী লীগের অ্যাডভোকেট অহিদুর রহমান চৌধুরী, যুগ্ম সম্পাদক-২ পদে বিএনপির অ্যাডভোকেট রব নেওয়াজ রানা, একই দলের সমাজ বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ মিজানুর রহমান, সহ-সমাজ বিষয়ক সম্পাদক পদে আওয়ামী লীগের অ্যাডভোকেট সৈয়দ রাব্বী হাসান তারেক, লাইব্রেরি সম্পাদক পদে আওয়ামী লীগের হেনা বেগম, প্রধান নির্বাচন কমিশনার পদে ছয়ফুল আলম, সহকারী নির্বাচন কমিশনার পদে আব্দুল্লাহ আল হেলাল, কাওছার জুবায়ের, সহ-সম্পাদকীয় তিনটি পদে এমাদ উদ্দিন মোহাম্মদ এমদাদ, সাহেদ আহমদ ও কাওছার আহমদ নির্বাচিত হন।

এ ছাড়া কার্যনির্বাহী কমিটির ১১টি পদে বিজয়ীরা হলেন- গিয়াস উদ্দিন, এ এস এম আব্দুল গফুর, ফখরুল ইসলাম, জামিলুল হক জামিল, আব্দুল মালিক, কল্যাণ চৌধুরী, আশিক উদ্দিন (আশুক), জুবের আহমদ খান, আবু মো. আসাদ, আলীম উদ্দিন ও ছয়ফুল হোসেন।

সাধারণ আইনজীবীরা জানিয়েছেন, বিএনপি ও জামায়াতের মধ্যে অন্তঃকোন্দলের কারণে তাদের প্রার্থীরা কাঙ্ক্ষিত পদ-পদবি পাননি। সেই সুযোগ আওয়ামীপন্থি আইনজীবীরা কাজে লাগিয়েছেন।

/এফআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বশেষ খবর
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম