‘জুলাই ঘোষণাপত্র নিয়ে গড়িমসি করলে ড. ইউনূসের বিরুদ্ধে আন্দোলন করতে বাধ্য হবো’

মৌলভীবাজার প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২৫, ১০:৩৮আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ১০:৩৮

নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, আওয়ামী লীগ বিএনপির নেতাকর্মীদের ওপর অনেক জুলুম-অত্যাচার করেছে। অনেক নেতাকর্মীরা জীবন দিয়েছে। তারা দলের নেতাকর্মীদের বিচার না চেয়ে নির্বাচনের কথা বলছেন। মাথা ঠান্ডা রাখুন, ড. ইউনূস ডিসেম্বর অথবা ছাব্বিশের জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন।

তিনি ড. ইউনূসকে উদ্দেশ করে বলেন, জুলাই ঘোষণাপত্র দ্রুত দিতে হবে। এটি নিয়ে যদি ড. ইউনূস কোনও গড়িমসি করেন তালে তার বিরুদ্ধে আন্দোলন করতে বাধ্য হবো।

ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে মুখ্য আলোচকের বক্তব্যে এ কথা বলেন তিনি।

রবিবার (২৬ জানুয়ারি) রাতে পৌর শহরের মহসিন অডিটোরিয়ামে কেন্দ্রীয় সংগঠক প্রীতম দাসের সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলাউদ্দিন আহমদ, তাসনূভা জাবীন, সামছুন্নাহার হলের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ, সাদিয়া ফারজানা দিনা, শেখ নূরে আলম হামিদী, মুফতি শেখ শিব্বির আহমদ প্রমুখ।

মতবিনিময় সভায় বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা তাদের বক্তব্যে বলেন, বিগত ১৫ বছর তাদের ওপর ফ্যাসিস্ট সরকার বিভিন্ন দিবস থেকে শুরু করে নানা বিষয় এমন ভবে চাপিয়ে দিয়েছিল- সবাই বাধ্য হয়ে মানতে হতো, না মানলে হুমকি ধামকি জেল জুলুম ছিল। এই জুলুম বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে সব শ্রেণিপেশার মানুষের নিত্য সঙ্গী।

/এফআর/
সম্পর্কিত
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
ড. ইউনূসের সময়ের ভিসিরা কে কোথায়
ড. ইউনূস সরকারের কর্মকাণ্ডের তদন্ত চাওয়া রিট খারিজ
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী