ইসির নিবন্ধন কেটে আ.লীগের নাম সন্ত্রাসীর খাতায় লিখতে হবে: আখতার হোসেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মে ২০২৫, ২০:০৭আপডেট : ০২ মে ২০২৫, ২০:১২

জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, নির্বাচন কমিশনের নিবন্ধন থেকে আওয়ামী লীগের নিবন্ধন কেটে সন্ত্রাসী খাতায় লিখতে হবে। কারণ এটি একটি গণহত্যাকারী দল। তাদের রাজনীতি করার সুযোগ নেই।

শুক্রবার (২ মে) বিকালে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুলাই গণহত্যার বিচার ও আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে এনসিপির ঢাকা মহানগর শাখা এ সমাবেশের আয়োজন করে। এতে ঢাকার প্রতিটি ওয়ার্ড ও আশপাশের জেলাগুলোর বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সরকারের কাছে প্রশ্ন রেখে আখতার বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধা কোথায়? তিনি অবিলম্বে দলটির কার্যক্রম নিষিদ্ধের দাবি জানান। এ ইস্যুতে বিএনপি ও জামায়াতসহ সব রাজনৈতিক দলের ঐক্য কামনা করেন।

পাশাপাশি ফ্যাসিবাদের দোসর হিসেবে জাতীয় পার্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তিনি এই দুই দলের বিরুদ্ধে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে নেতাকর্মীদের নির্দেশ দেন।

/এমকে/এমএস/
সম্পর্কিত
দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে আপসহীন অবস্থানের অঙ্গীকার নাহিদের
রাষ্ট্রের বড় বড় প্রতিষ্ঠানকে দলীয়করণ করছে সরকার: নাহিদ ইসলাম
ইসির রিমোট আগারগাঁওয়ে নেই: হাসনাত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি