পাহাড়-টিলা কেটে রিসোর্ট তৈরি করায় তিন লাখ টাকা জরিমানা

মৌলভীবাজার প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২৫, ১৭:৫৬আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ১৭:৫৬

মৌলভীবাজার সদর উপজেলার গোমড়া এলাকার অবৈধভাবে পাহাড় ও টিলা কেটে রিসোর্ট তৈরির দায়ে ছয় ব্যক্তিকে তিন লাখ জরিমানা করে আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা আক্তার।

তিনি বলেন, গোপন সংবাদ পেয়ে মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় অভিযান চালিয়ে পাহাড় কেটে বন ও পাহাড়ি নামের রিসোর্টটি তৈরির অপরাধে এবং সরকারি অনুমোদন না থাকায় এ জরিমানা আদায় করা হয়। একইসঙ্গে রিসোর্টের সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- অভিযুক্ত রিসোর্ট মালিক হাসান আহমেদ জাবেদ, ফয়সল আহমেদ, সৈয়দ আবুল কালাম আজাদ পারভেজ, শাহজাহান উদ্দিন ভূঁইয়া, জহির মিয়া ও ডা. সোহেল রানা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন পরিবেশ অধিদফতরের পরিদর্শক রিয়াজুল ইসলাম।

/এফআর/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের