ওসমানী হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেনের বিকট শব্দে ওয়ার্ড ছাড়লেন রোগীরা

সিলেট প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১১আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১১

সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু বিভাগের একটি ওয়ার্ডে সেন্ট্রাল অক্সিজেনের লাইনে মিটার লাগানোর সময় বিকট শব্দে ও আগুন আতঙ্কে ওয়ার্ড ছেড়েছেন রোগী ও তাদের স্বজনরা। এ সময় নিরাপদ আশ্রয়ের জন্য চিকিৎসাধীন শিশুসহ স্বজনরা হাসপাতালের নিচে চলে আসেন। অক্সিজেনের লাইনে আগুনের ফুলকি ও গ্যাস বের হতে দেখতে পেয়ে আগুন আতঙ্কে কয়েকটি ওয়ার্ডের রোগীসহ স্বজনরা বের হতে দেখা যায়।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে হাসপাতালের পঞ্চম তলার একটি শিশু ওয়ার্ডে ঘটনাটি ঘটে।

শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন এক শিশুর বাবা জাকির হোসেন জানান, হাসপাতালে আগুন লেগেছে এমন খবরে ওয়ার্ড ছেড়ে যে যেভাবে পেরেছেন নিচে নেমে এসেছেন। বিকট শব্দের সঙ্গে আগুনের ফুলকি দেখা গেছে। শিশু ওয়ার্ডসহ হাসপাতালে থাকা অন্য লোকজন রোগীসহ নিচে নেমে আসেন। পরে আবার তারা যার যার ওয়ার্ডে ফিরে যান।

সিলেট ওসমানী মেডিক্যালের উপ-পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী জানান, শিশু ওয়ার্ডের সেন্ট্রাল লাইনের মিটার লাগানোর সময় দ্রুত কাজ করতে গিয়ে বিকট শব্দ হয়। এ সময় অক্সিজেন বাইর হওয়ার পাশাপাশি আগুনের ফুলকি ও গ্যাস বের হওয়ায় আগুন লেগেছে আতঙ্কে রোগীরা নিচে নেমে পড়েন। তবে তেমন কিছু হয়নি।

/এফআর/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী