কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

সিলেট প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৪ আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৬

সিলেটের জৈন্তাপুরে কিশোরী মেয়েকে (১৩) ধর্ষণের অভিযোগে বাবাকে (৪৬) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে।

ধর্ষণের ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে তার দ্বিতীয় স্ত্রী নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। বর্তমানে ওই কিশোরী সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় প্রতিবেশীদের সহযোগিতায় অভিযুক্তকে আটক করেন তার দ্বিতীয় স্ত্রী। স্থানীয়রা তাকে মারধর করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। ভিকটিম ওই কিশোরীর মা বিভিন্ন বাসাবাড়িতে গৃহপরিচারিকার কাজ করে জীবিকা নির্বাহ করে আসছেন।

জৈন্তাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ উসমান গনি জানান, ভিকটিমের সৎমা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মঙ্গলবার সকালে গ্রেফতার অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

/কেএইচটি/
সম্পর্কিত
মূল্যবান ওষুধ কুরিয়ারে বিদেশে পাচার: চীনা নাগরিকসহ গ্রেফতার ৪
যুব উন্নয়ন অধিদফতরের প্রশ্ন ফাঁস চক্রের ৫ সদস্য গ্রেফতার
স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশের পরই ‘স্পিকার মিরাজ’ গ্রেফতার
সর্বশেষ খবর
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা