তাবলিগে এসে এক মসজিদ থেকে আরেক মসজিদে যাওয়ার সময় ২ মুসল্লি নিহত

হবিগঞ্জ প্রতিনিধি
২৬ মার্চ ২০২৫, ১৪:১১ আপডেট : ২৬ মার্চ ২০২৫, ১৪:১১

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবলে ট্রাকচাপায় দুই অটোরিকশা আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বুধবার (২৬ মার্চ) সকালে মহসড়কের আদিত্যপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তারা হলেন- জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার আলীরপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ (৭৫) ও সিরাজগঞ্জ জেলায় রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গ্রামের বাদশা মিয়ার ছেলে মারুফ (৩৮)।

এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন। এ সময় মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহতরা কিছু দিন আগে উপজেলার চলিতাতলা জামে মসজিদে তাবলিগে আসেন। বুধবার সকালে মসজিদ পরিবর্তনের জন্য অটোরিকশাযোগে আদিত্যপুর জামে মসজিদে যাওয়ার পথে মহাসড়কে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো- ট- ২২-৯৪১৮) অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুল ওয়াহিদ ও মারুফ মারা যান।

এ বিষয়ে বাহুবল মডেল থানার ওসি জাহিদ হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে লাশ উদ্ধার করেছে। বর্তমানে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, একসঙ্গে দুজনেরই মৃত্যু
ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় ৭ শিক্ষার্থী আহত
একসঙ্গে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় প্রাণ গেলো স্বামী-স্ত্রীর
সর্বশেষ খবর
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা