‘জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই সিদ্ধান্ত নেবে দেশ কোনদিকে এগোবে’

মৌলভীবাজার প্রতিনিধি
১৪ মে ২০২৫, ১৯:৪১আপডেট : ১৪ মে ২০২৫, ১৯:৪১

বিএনপি জাতীয় স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘বিএনপির ৩১ দফা- বিএনপির সংস্কারের ধারাবাহিক কর্মসূচির অংশ। আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্ব জনগণ দ্রুত সময়ের মধ্যে পেতে চায়। সেই জন্যই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে জনগণের অধিকার ফেরত দেওয়া। এ জন্য অতিদ্রুত নির্বাচনি রোডম্যাপ ঘোষণা করে জনগণকে তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ করে দিতে হবে। জনগণ যাকে খুশি তাকে ইচ্ছেমতো ভোটাধিকার প্রয়োগ করবে। জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই সিদ্ধান্ত নেবে জনগণ ও দেশ কোনদিকে এগোবে।’

বুধবার (১৪ মে) দুপরে মৌলভীবাজার শহরের বেঙ্গল কনভেনশন হলরুমে জেলা বিএনপির বিশেষ সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. এ জেড এম জাহিদ বলেন, ‘বিএনপি কোনও অবস্থাতেই নিজের দলের কথা, স্বার্থের কথা চিন্তা করেনি। বিএনপি সবসময় চিন্তা করেছে দেশ, জনগণ ও সংস্কারের কথা। বিএনপি মানুষের পাশে থাকে। এই দল মানুষকে ফেলে পালিয়ে যায় না। বিএনপি নেত্রী প্রলোভন, অনেক সুযোগ সুবিধা প্রস্তাবনা আসার পরও শত বাধা বিপত্তির মুখেও বাংলাদেশে থেকেছেন। নিজের অসুস্থতাকে গ্রহণ করেছেন, কিন্তু কোনও ধরনের নতি স্বীকার করেননি, আপস করেননি।’

তিনি বলেন, ‘আজকে নারী শিক্ষায় অগ্রগতি বলেন, নারীদের ক্ষমতায়ন বলেন প্রতিটি ক্ষেত্রে অবদান হচ্ছে বিএনপির। জনগণের ভোটাধিকারের বিশ্বাস করে দেখেই সংসদে প্রস্তাব পাস করে সংবিধানে ইনকরপোরেট করা হয়েছিল, যার কারণে ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি পরে ৯৬-তে আরেকটি নির্বাচন হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার প্রথা সংবিধানে সন্নিবেশিত করে।’

মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিমের সভাপতিতে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিএনপি সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জি কে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ), কলিম উদ্দিন আহমদ মিলন, মিফতাহ সিদ্দিকী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য নাসের রহমানসহ অন্যরা। 
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন। এ ছাড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহসিন মিয়া মধুসহ বিভিন্ন উপজেলা থেকে আসা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

/এফআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের