সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

সুনামগঞ্জ প্রতিনিধি
১৯ মে ২০২৫, ০৮:৩০ আপডেট : ১৯ মে ২০২৫, ০৮:৩০

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে শামছুল ইসলাম (২৭) নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। তিনি উপজেলার ধনপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (১৮ মে) দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটে শামছুল চোরাচালানের উদ্দেশ্যে চিনাকান্দি বিওপির গামারিতলা রাজাপাড়া সীমান্তের ১২১০/১০-এস আন্তর্জাতিক সীমানা পিলার অতিক্রম করে ভারতে অনুপ্রবেশ করে। এ সময় বিএসএফ ৫ রাউন্ড গুলিবর্ষণ করলে শামছুল ইসলামের কাঁধে এসে একটি গুলি লাগে।

চিনাকান্দি বিওপির নায়েক সুবেদার তফসির তরফদার বলেন, ‘বিএসএফ রাতে ৫ রাউন্ড গুলি করে। সে (শামছুল) তখন গুলিবিদ্ধ হয়। তাদের বাড়ি কাঁটাতারের বেড়াসংলগ্ন থাকায় সেখানে গিয়েছিল।’

তবে স্থানীয়রা জানান, শামছুলসহ আরও বেশ কয়েকজন তখন সীমান্তে গিয়েছিল। বিএসএফ গুলি করলে অন্যরা নিরাপদে পালিয়ে আসলেও শামছুলের কাঁধে গুলি লাগে। তিনি সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. নাজমুস সাকিব বলেন, ‘শামছুল ইসলামের কাঁধে গুলি লেগেছে। আমরা তাকে এক্স-রের জন্য বাইরে পাঠিয়েছি। তার শারীরিক অবস্থা ভালো আছে। আজ (সোমবার) সকালে স্বজনরা তাকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে।’

/কেএইচটি/
সম্পর্কিত
দুই পুলিশ সদস্যকে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা 
আটকের ১৫ ঘণ্টা পর দুই পুলিশকে ফেরত দিলো বিএসএফ
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক