টিলা ধসে একই পরিবারের ৪ জন নিহত

সিলেট প্রতিনিধি
০১ জুন ২০২৫, ১১:২৪আপডেট : ০১ জুন ২০২৫, ১১:২৪

সিলেটের গোলাপগঞ্জে টানা বৃষ্টিতে টিলা ধসে ঘরের ভেতরে স্বামী-স্ত্রী ও শিশুসহ একই পরিবারের চার জন মাটি চাপা পড়ে নিহত হয়েছেন। খবর পেয়ে প্রায় চার ঘণ্টা পর তাদের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ।

রবিবার (১ জুন) সকাল পৌনে ৭টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়। এর আগে ভোরে উপজেলার ৭নং লক্ষণাবন্দ বখতিয়ার ঘাটের আলভিনা আনারস বাগানের পাশের একটি টিলা ধসে এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ারঘাট এলাকার রিয়াজ উদ্দিন (৫০), সামিয়া খাতুন (১৫), আব্বাস উদ্দিন (১৩) ও রহিমা বেগম।

গোলাপগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহতরা সবাই একই পরিবারের। ঘুমন্ত অবস্থা টিলা ধসে ঘরের ওপর পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।

জানা গেছে, এর আগে শনিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে গোলাপগঞ্জের বখতিয়ারঘাট এলাকায় ভারী বৃষ্টির কারণে হঠাৎ একটি পুরোনো টিলা ধসে পড়ে। টিলার পাদদেশে অবস্থিত রিয়াজ উদ্দিনের ঘরের ওপর মাটি ধসে পড়লে ঘরের ভেতরে থাকা তারা চার জন মাটিচাপা পড়েন।

গোলাপগঞ্জ মডেল থানার ওসি মনিরুজ্জামান বলেন, টিলা ধসে চার জনের মৃত্যু হয়েছে। আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, উপজেলা প্রশাসন ও আমরা মিলে তাদের লাশ উদ্ধার করেছি। লাশের ময়নাতদন্তের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

/এফআর/
সম্পর্কিত
অবৈধভাবে পাহাড় কাটার সময় মাটিচাপা পড়ে শ্রমিকের মৃত্যু
খাগড়াছড়িতে জুম্ম ছাত্র জনতার ধর্ষণবিরোধী মহাসমাবেশ
ভারী বৃষ্টিতে পাহাড়ধস: বাঘাইছড়ি-দীঘিনালা সড়কে যান চলাচল বিঘ্নিত
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি